Site Logo

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

EBBS Desk·
ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে প্রায় ১৫০০ বাস ও মিনিবাস নির্বাচন কাজে নিয়োজিত থাকবে। এতে প্রায় ৫০০০ বাসকর্মী সরাসরি যুক্ত থাকবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। ভোটের দিন ডিউটির কারণে তাঁরা যাতে নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারার সমস্যায় না পড়েন, সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sponsored

Sranchi In Article

এই প্রক্রিয়ায় অংশ নিতে গাড়ির মালিক ও সংগঠনগুলিকে নিকটবর্তী পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট (পিভিডি) অফিস থেকে ফর্ম ১২ সংগ্রহ করে সংশ্লিষ্ট চালক ও খালাসিদের মধ্যে বিলি করতে বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী, চালক ও খালাসিদের সেই ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন দফতরে। সঙ্গে জমা দিতে হবে ইপিক কার্ডের প্রতিলিপি, গাড়ির মালিকের ঘোষণাপত্র এবং গাড়ি রিকুইজিশনের কপিও। আরও পড়ুন: উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, আগামী ১৩ এপ্রিলের মধ্যে সমস্ত নথি-সহ ফর্ম ১২ জমা দিতে হবে। যদিও বাস মালিকদের একাংশ এই সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে পারেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বাস মালিক সংগঠনগুলির তরফে রাজ্য পরিবহণ দফতরের কাছে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছিল। তাঁদের দাবি ছিল, নির্বাচন ডিউটিতে থাকা বাসকর্মীদের ভোটাধিকার সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হোক। কমিশনের এই সিদ্ধান্তে সেই দাবিরই বাস্তবায়ন হল বলে মনে করা হচ্ছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →