Site Logo

স্কুটার নাকি প্রেমিকা! ক্রেনে সওয়ারি সমেত শূন্যে স্কুটার ঝোলালো পুনের ট্রাফিক পুলিশ

EBBS Desk·
স্কুটার নাকি প্রেমিকা! ক্রেনে সওয়ারি সমেত শূন্যে স্কুটার ঝোলালো পুনের ট্রাফিক পুলিশ

নিয়ম ভেঙে নো পার্কিং (No parking) জোনে স্কুটার (Scooty) পার্ক করেছিলেন। পুলিশ যখন সেটা বাজেয়াপ্ত করতে আসে, তখনই শুরু হলো নাটক। কিছুতেই নিজের বাহন ছাড়বেন না মালিক। প্রতিবাদ জানাতে সোজা চড়ে বসলেন স্কুটারের সিটে। শেষমেশ মালিককে বসিয়ে রেখেই ক্রেন (Crane) দিয়ে স্কুটারটিকে শূন্যে তুলে ফেলল তারা।

Sponsored

Sranchi In Article

পুনের (Pune) একটি ব্যস্ত বাজারে সম্প্রতি ট্রাফিক পুলিশ (Traffic police) নিয়মমাফিক তল্লাশি চালাচ্ছিল। লক্ষ্য ছিল বেআইনি পার্কিং সরানো। নজরদারির সময় পুলিশ দেখতে পায় একটি সাদা রঙের স্কুটার ‘নো পার্কিং’ জোনে রাখা। নিয়ম অনুযায়ী ক্রেন দিয়ে সেটিকে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করতেই সেখানে হাজির হন মালিক। পুলিশের ওপর চাপ তৈরি করতে ওই ব্যক্তি তৎক্ষণাৎ স্কুটারের ওপর বসে পড়েন। তাঁর দাবি, স্কুটার নিতে হলে তাকেও সাথে নিতে হবে। সাধারণত এমন পরিস্থিতিতে পুলিশ চালককে নামানোর চেষ্টা করে, কিন্তু পুনে পুলিশ বেছে নিল অন্য পদ্ধতি। আরও পড়ুন: বাংলা বলার অপরাধে খুন পরিয়ায়ী শ্রমিক! আইন আনুক কেন্দ্র: সুখেন-খুনে কেন্দ্রকে চ্যালেঞ্জ চন্দ্রিমা-ব্রাত্যর

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে , মাটি থেকে বেশ কয়েক ফুট উঁচুতে দুলছে একটি সাদা স্কুটার। এক ব্যক্তি নির্বিকার মুখে সেই চলন্ত ক্রেনের হুকে ঝোলানো স্কুটারের ওপর বসে আছেন। নিচে দাঁড়িয়ে পথচারীরা হতবাক হয়ে এই ‘লাইভ সার্কাস’ দেখছেন। ‘ঘর কা কলেশ’ (Ghar ka kalesh) নামক এক্স (X) (পূর্বে টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট হতেই তা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। কয়েক হাজার ভিউ আর মজার কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। কিছু নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, “ইনিই আসল নাগরিক সম্মানের যোগ্য!” আবার কেউ ভালোবেসে বলছেন, “ওটা কেবল স্কুটার নয়, ওটাই ওঁর প্রেমিকা।”

ভিডিওটি হাসি- ঠাট্টা হলেও , চলন্ত ক্রেনে কাউকে এভাবে ঝুলিয়ে নিয়ে যাওয়া কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে পুনে ট্রাফিক পুলিশের দাবি, অবৈধ পার্কিং রুখতে তারা কড়া পদক্ষেপ করতেই বাধ্য হয়েছেন।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →