পঞ্জাবে মৃত ৬ তীর্থযাত্রী, আহত ২১

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৬ তীর্থযাত্রী! মঙ্গলবার রাতে পঞ্জাবের হিম্মতপুরা এলাকায় মারাত্মক এই দুর্ঘটনায় ২১ জন আহতও হয়েছেন। তীর্থযাত্রীদের একটি দল আনন্দপুর সাহিব থেকে বাসে চেপে ফিরছিলেন। তীর্থযাত্রীরা সকলেই ফতেহগড় সাহিবের মেন মাজরি এলাকার বাসিন্দা। বৈশাখী উপলক্ষে তাঁরা আনন্দপুর সাহিবে যান কিন্তু সেখান থেকে ফেরার পথে ফতেহগড় সাহিবের বাসসি পাঠানা এলাকার হিম্মতপুরায় মোরিন্দা-চুন্নি হাইওয়েতে হঠাৎ করেই বাসটি উল্টে যায়। আরও পড়ুন: ১৮০ কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার যুবক
Sponsored

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে বাসে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। কিন্তু ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল সেটা এখনও জানা যায় নি তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পরে প্রাথমিকভাবে স্থানীয়রা এসে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার রাজ কুমার জানিয়েছেন, আপাতত জানা যাচ্ছে বাসের যান্ত্রিক কিছু সমস্যা ছিল। তাই বাসটি উল্টে গিয়েছে কিন্তু তদন্ত করা হচ্ছে। চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা বা মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখা হবে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
