'লোকভবনে' রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Ananda Bose) যেভাবে অপমানজনক হুইপ জারি করে সরিয়ে দেওয়া হল বাংলার রাজ্যপালের (Governor of West Bengal) পদ থেকে তার প্রতিবাদে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কেন্দ্রের সিদ্ধান্তের পরে নতুন রাজ্যপালের শপথ গ্রহণও অবশ্যম্ভাবী। সেই পরিস্থিতিতে কলকাতার 'লোকভবনের' (Lokbhavan) তরফে ঘোষণা করা হল বৃহস্পতিবারই হচ্ছে নতুন রাজ্যপাল আর এন রবির (R N Ravi) শপথ গ্রহণ (oath taking)।
Sponsored

বুধবারই নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি রাজভবনে আসেন। রাজভবনের কর্মী ও আধিকারিকদের তরফে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বৃহস্পতিবার প্রথমে তিনি গার্ড অফ অনার (Guard of Honour) গ্রহণ করবেন। বেলা ১১.২০ নাগাদ এই অনুষ্ঠান হবে।
আরও পড়ুন : আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের
এই অনুষ্ঠানের পরই রাজ্যপাল পদে শপথ গ্রহণ করবেন আর এন রবি। 'লোকভবন' (Lokbhavan) সূত্রে জানানো হয়, রাজভবনের সর্দার প্যাটেল ইউনিটি হলে এই শপথ গ্রহণ (oath taking) অনুষ্ঠান আয়োজিত হবে প্রথা মেনে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল (Sujoy Pal, Chief Justice) নবনিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন। বেলা ১১.৩০ থেকে সেই অনুষ্ঠান।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
