চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলতে থাকা তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অধ্যক্ষের সঙ্গে আমন্ত্রিত হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিবও।
Sponsored

সম্মেলনের প্রথম দিনে লোকসভার অধ্যক্ষ ও হরিয়ানা বিধানসভার স্পিকারসহ দেশের অন্যান্য রাজ্যের আইনসভার বিশিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন রথীন্দ্রনাথ বসু। এই উচ্চপর্যায়ের বৈঠকগুলিতে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিকীকরণ এবং আইনসভার কার্যকারিতা বৃদ্ধির নানা রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে বাংলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বর্তমান খতিয়ানও অন্যান্য রাজ্যগুলির প্রতিনিধিদের সামনে তুলে ধরেন স্পিকার। আরও পড়ুন: সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক
Sponsored

বিধানসভা সূত্রে খবর, প্রতিটি বৈঠকই অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের আইনসভাগুলির মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কার্যকারিতাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার বিষয়ে সম্মেলনে বিশেষ জোর দেওয়া হয়েছে। আগামী ১০ জুন সম্মেলন শেষে স্পিকারের কলকাতায় ফিরে আসার কথা রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
