R G Kar মামলার তদন্তকারীর পদোন্নতি! জেলে ঢোকানোর হুঁশিয়ারি অভয়ার মায়ের

আর জি করের (RG Kar Case) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে প্রথম থেকেই সিবিআইয়ের (CBI Investigation) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। এরমধ্যে এই মামলার তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার পদোন্নতির পরেই হুঁশিয়ারি দিলেন অভয়ার মা। সীমা পাহুজা অতিরিক্ত পুলিশ সুপার পদে ছিলেন। এখন তিনি পুলিশ সুপার হলেন। দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে তাঁকে বদলি করা হয়েছে। এখনও আর জি কর মামলার তদন্তভার তাঁর হাতেই থাকছে।
Sponsored

এর প্রতিক্রিয়ায় অভয়ার মা বলেন, "সীমা পাহুজা ম্যাডামকে জেলে ঢোকাবো। উনি এতদিন যা তদন্ত করেছেন, তাতে জেল হওয়া উচিত। কেসটা আরও একটু এগোলে ওঁর বিরুদ্ধে মামলা করব। আমরা যদি আসল অপরাধীদের খুঁজে বার করতে পারি, তাহলে ওঁকে জেলে পাঠাব।" অভয়ার মায়ের বিস্ফোরক দাবি, "সীমা পাহুজা নিজে কোনও তদন্ত করেননি। তাঁর কথায়,"পুলিশের বলা কথাতেই সিলমোহর দিয়েছেন। তাহলে উনি এই মামলাটি হাতে নিলেন কেন? উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন না। কোনও তদন্তই করেননি।" আরও পড়ুনঃ ‘বে-আইনি’ভাবে কলেজে ঢুকে হাঙ্গামা! আমির-অরিজিতের ভিডিও ডিলিট অধ্যক্ষের
Sponsored

২০২৪ সালের অগাস্ট মাসে আর জি করের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল সিভিক সঞ্জয় রাইকে। এরপর তিন মাসের মাথায় মামলার অন্যতম অভিযুক্ত, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পান। কারণ, নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। এর পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়। এক সময় সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টে গিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। কিন্তু এখন তাঁরাই তদন্ত নিয়ে অনাস্থা প্রকাশ করছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
