আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) গঠিত অ্যাসেটস ডিসপোজাল কমিটি (এডিসি) ষোড়শ ধাপে ১২ হাজারের বেশি বিনিয়োগকারীকে প্রায় ৮ কোটি ৪৬ লক্ষ টাকা ফেরত দেবে। যাঁদের দাবি যাচাই করে সঠিক বলে প্রমাণিত হয়েছে, তাঁরা এই অর্থ পাবেন বলে এডিসির তরফে জানানো হয়েছে। আরও পড়ুন: শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার
Sponsored

এডিসি সূত্রে জানা গিয়েছে, মোট ২৩ হাজার ১৮৬টি দাবির মধ্যে যাচাইয়ের পর ১২ হাজার ১১৬টি দাবি সঠিক বলে পাওয়া গিয়েছে। বাকি ১১ হাজার ৭০টি দাবিতে বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে। সেই সব ক্ষেত্রে সংশোধনের জন্য আবেদনকারীদের জানানো হয়েছে। কিছু দাবির ক্ষেত্রে এখনও বিশ্লেষণ প্রক্রিয়া চলছে। বর্তমানে প্রতিটি দাবির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার ২০০ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে। এডিসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে শেঠ জানিয়েছেন, যাঁরা এখনও দাবি জমা দেননি, তাঁরা দ্রুত এডিসির ওয়েবসাইটে সঠিক নথি আপলোড করতে বলা হয়েছে। এতে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বিনিয়োগকারীকে অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
5h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
7h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
7h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
8h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
9h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
9h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
11h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
12h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
