Site Logo

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

EBBS Desk·
তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে গাছ থেকে পড়ে মৃত্যুর দাবি করা হলেও, তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। এই ঘটনায় ইতিমধ্যেই এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Sponsored

Sranchi In Article

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই তরুণী তাঁর এক বান্ধবী এবং দুই যুবকের সঙ্গে একটি অ্যাপ ক্যাব বুক করে সল্টলেকের ওই গেস্ট হাউজে আসেন। এরপর গভীর রাতেই ঘটে এই বিপত্তি। গেস্ট হাউজ কর্তৃপক্ষের এবং মৃতার সঙ্গীদের দাবি, রাতে গেস্ট হাউজের মধ্যে থাকা একটি আমগাছে আম পাড়তে উঠেছিলেন ওই তরুণী। সেখান থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও পড়ুন: পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

এদিকে 'আম পাড়তে গিয়ে মৃত্যু'র এই তত্ত্ব কোনোভাবেই মানতে নারাজ মৃতার পরিবার। বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগে পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাঁদের মেয়ে কোনওদিন গাছে উঠতেই পারতেন না। তাঁদের অভিযোগ, গেস্ট হাউজের ভেতরে তরুণীকে ধর্ষণ করা হয়েছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁকে ওপর থেকে নিচে ফেলে দিয়ে খুনের ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই রাতে গেস্ট হাউজে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →