Site Logo

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা

EBBS Desk·
পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই প্যারিসে আটকে সৌম্য-সন্দীপ্তা

একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল-আমেরিকা। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে নেমেছে পাকিস্তান। ফলে চিন্তার পারদ চড়ছে পশ্চিম এশিয়া ছাড়িয়ে বিশ্বজুড়ে। আতঙ্কে বন্ধ করা হয়েছে বিমান চলাচল। এমত পরিস্থিতিতে প্যারিসে গিয়ে আটকে গিয়েছেন বাংলা ধারাবাহিকের চেনামুখ সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। বিমানে করে আবুধাবি হয়ে ভারত ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু উড়ান বাতিল হওয়াতে দুবাই-এ হোটেল বন্দি তাঁরা।

Sponsored

Sranchi In Article

অভিনেত্রীর কথায়, গোটা ইউরোপ সফর ভালো মতোই কাটছিল তাঁদের। পরিকল্পনা অনুযায়ী ১ মার্চ তাঁরা প্যারিসে এসে পৌঁছোন। সেখান থেকে বিমানে করে দুবাই। তারপর দুবাই থেকে ফের বিমানে করে ভারতে ফেরার কথা। কিন্তু শনিবার ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকার যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছেন, "ট্রিপটা ভালো ভাবেই হয়েছে। প্যারিস থেকে উড়ান ছিল। দুবাই হয়ে ভারতে ফেরার কথা আমাদের। কিন্তু ১ তারিখের উড়ান বাতিল। যদিও আমাদের উড়ান সংস্থা ৫ তারিখে ফেরার টিকিট করে দিয়েছে। কিন্তু পরিস্থিতি শান্ত না হলে আবার উড়ান বাতিল হতে পারে। তাই খুব দুশ্চিন্তায় আছি। আসলে অন্য সমস্ত রুটও বন্ধ। অন্য রুট হয়ে যে ফিরব তারও অবস্থা নেই।" আরও পড়ুন: পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জের, মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা বাড়াল কলকাতা পুলিশ

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →