Site Logo

যৌন নির্যাতনের প্রতিবাদে নাবালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ! ঠাকুমার খাটের নীচে মিলল দেহ

EBBS Desk·
যৌন নির্যাতনের প্রতিবাদে নাবালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ! ঠাকুমার খাটের নীচে মিলল দেহ

যৌন নির্যাতনের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে খুন! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অভিযোগ, এক নাবালককে যৌন নির্যাতনের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তাতে বাধা দেওয়ায় নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। ইট দিয়ে থেঁতলে ভাঙা হয়েছে গালের চোয়ালও। প্রমাণ লোপাট করতে নিজের অসুস্থ ঠাকুমাকে খাটের উপর শুইয়ে রেখে দেহ লুকানো হয় বক্সে। ঘটনায় এক নাবালক-সহ দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আরও পড়ুন: জন্মের পরই একরত্তিকে ফেলে যান মা, ডাচ মেয়র আজও অপেক্ষায় বাস্তবের কর্ণ-কুন্তী সাক্ষাতের

Sponsored

Sranchi In Article

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। সেই দিন ওই নাবালক বাড়ির থেকে একটু দূরে তাঁর এক বন্ধুর বাড়িতে যায়। সেদিন রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই নাবালককে। অবশেষে থানায় মিসিং ডায়েরি করে ওই নাবালকের পারিবারের লোকজন। তারপরই তদন্ত শুরু করে পুলিশ(Police)। তদন্তে পাশের বাড়ির কাছের একটি আবাসন থেকে উদ্ধার হয় যুবকের রক্তমাখা কাপড়। ঘটনায় নাবালকের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

Sponsored

Merlin In Article

এইপরেই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। সেইখান থেকেই দেখা যায় সেই কিশোর আবাসনে ঢুকেছে। সেই সূত্র ধরেই তল্লাশি শুরু করে তাঁরা। অভিযুক্তদের মধ্যে একজনের আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের। কড়া পুলিশি জেরার সামনে ভেঙে পড়ে যুবক। পুলিশ জানিয়েছে, নাবালককে নিয়ে গিয়ে প্রথমে যৌন নির্যাতন করা হয়। তারপর তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। প্রথমে এক অন্য আবাসনে খুন করে দেহ লোপাট করতে আরেক আবাসনে নিয়ে যায় অভিযুক্তরা। দেহ লোপাট করতে অসুস্থ ঠাকুরমাকে খাটের উপর রেখে বাক্সের মধ্যে ভরা হয় নাবালককে। ঘটনায় মূল অভিযুক্ত ২১ বছরের রেহান নামের একটি ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →