কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু (Tamil Nadu Results) বা কেরালমে (Kerala) কোনওভাবেই যে বিজেপি দাঁত ফোটাতে পারবে না তা বুঝেই সেখানে দ্রুত ভোট গণনার কাজ করছে কমিশন। তবে প্রায় চারঘণ্টা পরে তামিলনাড়ুতে একটি চমকপ্রদ রাজনৈতিক ছবি উঠে এসেছে। প্রথমবার নির্বাচনে অংশ নেওয়া অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে বড় সংখ্যায় আসন জয়ের পথে। ম্যাজিক নাম্বার ছুঁতে না পারলেও ট্রেন্ডে একক দল হিসাবে তিনিই শীর্ষে।
Sponsored

তামিলনাড়ু নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপিকে ত্যাগ করে একাই লড়াই সিদ্ধান্ত নিয়েছিলেন থালাপতি বিজয়। ২৩৪ আসনের তামিলনাড়ুর নির্বাচনে পাঁচ ঘণ্টা পরে টিভিকে এগিয়ে ১১০ আসনে। ম্যাজিক ফিগার ১১৮। পাঁচ ঘণ্টা পর্যন্ত ২২৪ আসনের ট্রেন্ড প্রকাশ্যে এসেছে। বিজয়ের সঙ্গে ভাগ্য ফেরার আশা করা বিজেপি এবার ১টি আসন জয়ের পথে। অন্যদিকে ক্ষমতাসীন জোটের পক্ষে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডিএমকে ৪৯ আসনে এগিয়ে। এআইএডিএমকে এগিয়ে ৫৬ আসনে। কংগ্রেস ৪টি ও সিপিআইএম ১টি আসনে এগিয়ে রয়েছে। আরও পড়ুন: সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর
অন্যদিকে, কেরালমে পালাবদলের ইঙ্গিত ১০ বছর পরে। যে কেরালম পাঁচ বছর অন্তর পালা বদলের নজির রেখে এসেছিল, ২০২১ নির্বাচনে সেই প্রথায় বাধ সেঁধেছিল। তবে এবার ফের কংগ্রেস পরিচালিত ইউডিএফ-এর জয়ের সম্ভাবনা প্রাথমিক ট্রেন্ডে। কংগ্রেস নিজেই সেখানে এগিয়ে ৫৯ আসনে। জোটের সঙ্গী ইউনিয়ন মুসলিম লিগ ২২ ও আরজেডি ১টি আসনে এগিয়ে। অন্যদিকে বামেদের সিপিআইএম ২৬ ও সিপিআই ৯ আসনে এগিয়ে রয়েছে। বিজেপি লোকসভা নির্বাচনে প্রথম আসন জয়ের পরে যে আশার আলো দেখেছিল, সেই তুলনায় তাদের ফল ট্রেন্ডে তেমন আশানুরূপ নয়। তাদের ২টি বিধানসভা আসনে জেতার ইঙ্গিত।
অন্যদিকে পুদুচেরি বিধানসভা নির্বাচনে নিজেদের জেতার ক্ষমতা না থাকলেও আঞ্চলিক দল এনআর কংগ্রেসকে হাত করে সেখানে সরকার গঠনের পথে এনডিএ। পুদুচেরির ৩০ আসনের মধ্যে ১৩টির ট্রেন্ড না এলেও ১১টি তে জয়ের ঘোষণা হয়ে গিয়েছে। এনআরসি-কে ৯টি আসনে জয়ী দেখানো হয়েছে। বিজেপি জয়ী একটিতে। অন্যদিকে কংগ্রেসকে ১টি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে। ডিএমকে ও এআইএডিএমকে ১ টি করে আসনে জয়ী।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
