খবর ১০০ ভাগ সত্যি! কমিশনের দাবি উড়িয়ে পোস্ট শ্রীজাতের

প্রথম দফা ভোট গ্রহণের আগের দিন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে দিনভর চলল তীব্র নাটকীয়তা। একদিকে নির্বাচন কমিশন (Election Commission) এই খবরকে 'ভুয়ো' বলে দাবি করেছে। অন্যদিকে খোদ শ্রীজাত ফেসবুকে পোস্ট (Facebook post) করে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরটি 'একশো ভাগ সত্যি'। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও পড়ুন: IHCL-এর পরিবেশ রক্ষার অঙ্গীকারে কমছে দূষণ ও সম্পদের অপচয়
Sponsored

বুধবার সকালে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি জটিল হয় যখন নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয় যে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং খবরটি 'ভুয়ো'। কিন্তু তারপরেই নিজের ফেসবুক হ্যান্ডেলে শ্রীজাত লেখেন, "আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।"
ঘটনার সূত্রপাত একটি বিতর্কিত কবিতা নিয়ে। 'অভিশাপ' কবিতাটি প্রকাশের পর উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি তাঁর বিরুদ্ধে সরব হয়েছিল। প্রাণনাশের হুমকির পাশাপাশি কবির বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। সেই পুরনো আইনি জট নিয়েই গ্রেফতারির খবর রটে। খবর যায় মমতার কানেও। বুধবার জনসভা থেকে তিনি বলেন, "সকাল থেকে ফোন আর মেসেজে পাগল হয়ে যাচ্ছি। শ্রীজাতকে নাকি কেউ ফোন করে বলেছে, আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করা হবে। আমি সঙ্গে সঙ্গে ওঁকে ফোন করলাম। ব্যাপারটা কী? এসব কী হচ্ছে? পুলিশ তো এখন আমার হাতে নেই। আমাকে চেনেই না। বিজেপিকে চেনে এখন। আমি অ্যালার্ট করে বলছি, পরে কিন্তু এখানেই আপনাদের কাজ করতে হবে।"
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
