Site Logo

আদালত পরিসর পরিষ্কার রাখতে সহযোগিতা করুন: আবেদন সুপ্রিম কোর্টের!

EBBS Desk·
আদালত পরিসর পরিষ্কার রাখতে সহযোগিতা করুন: আবেদন সুপ্রিম কোর্টের!

গুটখা-জনিত সমস্যায় জর্জরিত দেশ। রাস্তা-ঘাট-ব্রিজ-মেট্রো স্টেশন সর্বত্র গুটখার পিক। বাদ যায়নি সুপ্রিম কোর্টও। দেশের প্রধান বিচারপতিও হেঁটে যাচ্ছেন গুটখার (Gutkha) পিক ফেলা (spitting) জায়গার পাশ দিয়ে। নোংরা দেখে সবারই গা ঘিনঘিন করছে। এবার এই পরিস্থিতিতে সক্রিয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। গুটখা চিবানো এই নেশাড়ুদের উদ্দেশে দেশের সর্বোচ্চ আদালত জারি করেছে নির্দেশিকা।

Sponsored

Sranchi In Article

* আদালতে আগত ব্যক্তিদের অনেকেই পানমশলা, গুটখা ও তামাক চিবোনোর অভ্যাসের জেরে কোর্টের মধ্যের দেওয়ালের কোনা, ওয়াশবেসিন এবং পানীয় জলের জায়গায় থুথু ফেলছেন।
* এই বদ অভ্যাসের জেরে আদালত চত্বর নোংরা হচ্ছে। ব্যহত হচ্ছে নিকাশি ব্যবস্থা।
* এভাবে থুতু ফেলার অভ্যেসে সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে।
* যারা এ ধরনের নেশায় অভ্যস্ত তাঁদের কাছে অনুরোধ আদালত চত্বরে পান (paan) মশলা, গুটখা (gutkha) বা তামাক (tobacco) জাতীয় পণ্য সেবন করবেন না ও থুতু (spitting) ফেলবেন না।
* সকলের কাছে অনুরোধ আদালত পরিসর পরিষ্কার রাখতে সহযোগিতা করুন।

আরও পড়ুন : গুটকা-পান মশলা নিয়ে প্রকাশ্যে থুথু ফেলা নয়? কড়া বিধি আনছে প্রশাসন

একটি সমীক্ষা বলছে, গ্রামীণ পরিবারগুলো তাদের মোট ব্যয়ের মাত্র ২.৫% শিক্ষা খাতে খরচ করে, অথচ ৪% ব্যয় হয় তামাকজাত পণ্যে, যার বড় অংশই গুটখা। এই পরিস্থিতিতে লাগাম টানতে পয়লা ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে। তাতেও কোনও পরিবর্তন নেই।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →