'মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা', কলকাতায় পা রেখে উচ্ছ্বসিত তাপসী

'থাকতে তো হবে এ দেশেই', রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ছেড়ে নরেন্দ্র মোদীর নাম নিয়ে এমন মন্তব্য কিছুদিন আগেই করেছিলেন অভিনেত্রী তাপসী পান্নু (Tapasi Pannu)। এবার সেই তিনিই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হলেন। কলকাতায় পা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা প্রসঙ্গে, তাপসী জানালেন, ‘কেন করব না? উনি একজন শক্তিশালী মহিলা। তিনি এমন একজন মানুষ যিনি নিজের ক্ষমতায় নিজের জায়গা তৈরি করেছেন। এমন মানুষরা আমাকে অনুপ্রাণিত করে। আমরা সকলেই পুরুষতান্ত্রিক সমাজের অংশ। সে যে কোনো ক্ষেত্রই হোক না কেন। তাই কেউ যদি নিজস্ব ছাপ ফেলতে পারে, তাঁর সঙ্গে দেখা করার জন্য আমি সবসময়ই উৎসাহিত থাকি।’'
Sponsored

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যে টলিপাড়ার গণ্ডি বা শুধু বাংলায় আটকে নেই সেই কথা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে গেল। বলিউডের তারকারাও যেকোন অনুষ্ঠানে ছুটে আসেন তাঁর ডাকে। অমিতাভ, জয়া বচ্চন বা শাহরুখ-সলমন খান সকলেই মুখ্যমন্ত্রীর অনুরাগী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বহু বলি তারকার সমাগম হয়। এমনকি সিরিয়াল তারকাদের নামে-নামে চেনেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর তারকাদের নিয়ে বিসর্জনের কার্নিভ্যাল, বিজয়ার আড্ডা সবই করেন তিনি। আরও পড়ুন: ক্লাস চলাকালীন স্কুলে ‘দাদাগিরি’ বিজেপি বিধায়কের! আঙুল উচিয়ে হুমকি শিক্ষককে
প্রসঙ্গত, নতুন ছবি অ্যাসি–র প্রিমিয়ার উপলক্ষে পরিচালক অনুভব সিনহা, অভিনেত্রী তাপসী পান্নু এবং কানি কাসরুতি কলকাতায় এসেছিলেন। শহরের একটি নামী হোটেলে ছিলেন তাঁরা। আগামী ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাসি। কলকাতার খাবার তাপসীর খুব পছন্দের সেই কথাও জানিয়ে দিলেন তিনি। তবে কলকাতা এলে তিনি সি ফুড খান সে কথা জানিয়ে বলেন, ‘'এখানে এলে আমি সি ফুড খাই। কারণ সব শহরে গিয়ে সি ফুড খাওয়া যায় না। আর মিষ্টি তো আছেই। কপাল ভালো যে আমি অত মিষ্টি প্রেমী নই, নাহলে বেশি খাওয়া-দাওয়া করে ফেলতাম। বেঁচে গেছি। আসলে কোনো শহরে গেলে, আমার ওখানের খাবার খাওয়ার কথা সবার আগে মাথায় আসে। আর কলকাতায় এলেই আমি সি ফুড ট্রাই করি।''
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
19h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
