আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের নজির রেখেছেন থালাপতি বিজয় (Thalapathy Vijay) তাতেই টিভিকে সবথেকে শক্তিশালী দল। তাঁর আস্থা অর্জনের আরও এক নজির ধরা পড়ল বুধবার তামিলনাড়ু বিধানসভায় (Tamilnadu assembly)। সরকার গঠন করতে সমর্থন পেয়েছিলেন ১২১ বিধায়কের (MLA)। আস্থা ভোট (confidence vote) পেলেন ১৪৪ বিধায়কের সমর্থন।
Sponsored

নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরে, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে, তাঁদের সমস্যা ও তার সমাধান নিয়ে নীতি নির্ধারণ করে তামিলনাড়ুর মানুষের রাস্তা অর্জন করতে পেরেছিলেন সি জোসেফ বিজয় (C Joseph Vijay) ওরফে থালাপতি বিজয়। ক্ষমতায় এসেও সেই বিনয় থেকে এক চুলও সরে আসেননি বিজয়। মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরেও একইভাবে গ্রহণ করেছেন সমর্থক, বিরোধী সকলের আস্থা ও পরামর্শ।
১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন থালাপতি বিজয়। বিধানসভায় আস্থা ভোটের জন্য তাঁর হাতে দুদিন ছিল। সেই দুদিন তিনি তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ডিএমকে (DMK) প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin) সঙ্গেও গিয়ে কথা বলেন। নিজের জোট সঙ্গী কংগ্রেস ও বাম দলগুলির পাশাপাশি আরও এক প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে (AIADMK) দলের বিধায়কদের সঙ্গেও কথা বলেন। সর্বত্রই বিনয়ের সঙ্গে আস্থা ভোটে সমর্থনের আবেদন জানান।
আরও পড়ুন : পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের
বিজয়ের সেই পরিশ্রমেরই ফসল মিলেছে বুধবার তামিলনাড়ুর বিধানসভায়। কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, মুসলিম লীগ প্রমূখ জোট সঙ্গী টিভিকে-কে (TVK) সমর্থন জানিয়েছে। সেই সঙ্গে আরও ২৩ বিধায়ক সমর্থন জানিয়েছেন বিজয়ের (Thalapathy Vijay) পক্ষে। এই ২৩ বিধায়ক বিরোধী এআইএডিএমকে দলের। আস্থা ভোটে নীতি মেনে ওয়াক আউট করে উদয়নিধি স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। এআইএডিএমকে-র বিধায়কদেরও তেমনটাই কথা ছিল। কিন্তু সেখানেও সেই বিধায়কদের সমর্থনে নিজেকে প্রমাণ করতে সফল হলেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
