মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন বিজয় (Vijay)। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium in Chennai) সেই অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আবহ। রাজনৈতিক মহলের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখও। তবে সবার নজর কাড়েন অভিনেত্রী তৃষা কৃষ্ণান (Trisha Krishnan)। অনুষ্ঠানে তাঁর উপস্থিতির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয়েছে বিজয় ও তৃষাকে ঘিরে জোর চর্চা। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। আর এবার এই বিশেষ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি সেই জল্পনাকেই যেন আরও বাড়িয়ে দিল।
Sponsored

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গিল্লি’ ছবির সময় থেকেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূত্রপাত। পরবর্তী সময়ে একাধিক সফল ছবিতে একসঙ্গে কাজ করলেও দীর্ঘদিন তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। প্রায় দেড় দশক পর ‘লিও’ ছবির মাধ্যমে ফের পর্দায় ফেরে এই জুটি, আর তারপর থেকেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। এদিকে, বিজয়ের পারিবারিক সম্পর্ক নিয়েও সম্প্রতি নানা আলোচনা সামনে এসেছে। তাঁর স্ত্রী সঙ্গীতার সঙ্গে দূরত্ব এবং তাঁর ছেলে মেয়েদের অনুপস্থিতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।
তবে সম্পর্কে কোনও সিলমোহর দেওয়ার আগেই শুরু সমালোচনা। সরব গায়িকা সুচিত্রা (Suchitra)। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিজয়ের জীবনে তৃষার উপস্থিতি তাঁর একেবারেই পছন্দ নয়। তৃষাকে 'পরজীবী' বলে কটাক্ষ করেন তিনি। সুচিত্রার দাবি, রাজনৈতিকভাবে বিজয়ের উত্থানের পর থেকেই তৃষা তাঁর আরও ঘনিষ্ঠ হয়েছেন। এমনকি তিনি অভিযোগ করেন, জীবনের কঠিন সময়ে একজন সফল মানুষকে ঘিরে অনেকেই ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা করেন। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চর্চা।
আরও পড়ুন : পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের
তবে সমস্ত বিতর্কের মাঝেও বিজয়ের (Thalapathy Vijay) শপথ গ্রহণ (oath taking) অনুষ্ঠানে আত্মবিশ্বাসী ভঙ্গিতেই হাজির হন তৃষা (Trisha Krishnan)। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, এই বিশেষ দিনের সাক্ষী থাকতে পেরে তিনি খুশি। স্টেডিয়ামে তাঁর প্রবেশের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যদিও বিজয় কিংবা তৃষা কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
10h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
17h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
