প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema) মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলাদা আবেগ। তার উপর পরিচিত নাম, একঝাঁক নতুন প্রশ্ন এবং রহস্যে মোড়া গল্প সব মিলিয়ে ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে ‘কাতুকুতু বুড়ো'। পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা। নির্মাতাদের দাবি, নাম শুনে শৈশবের স্মৃতি ফিরে এলেও সিনেমার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় থাকছে রহস্য ও থ্রিলারের (Thriller) ছোঁয়া। পাশাপাশি এই ছবির মাধ্যমেই বাংলা চলচ্চিত্রে পরিচালক (Director) হিসেবে নতুন যাত্রা শুরু করছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujan Gangopadhyay)।
কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Kaushik & Churni Ganguly) ছেলে পরিচালক উজান। ফলে চলচ্চিত্র পরিবারে বেড়ে উঠা উজান এর আগেও অভিনয়, চিত্রনাট্য রচনা এবং ডিজিটাল কনটেন্ট (Digital content) তৈরির মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এমনকি ওটিটি প্লাটফর্ম (OTT Platform) অ্যানিমেটেড সিরিজ (Animated series) ‘কুরুক্ষেত্র’-এর লেখক ও পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন। তবে বাংলা পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনায় এটাই তাঁর প্রথম পদক্ষেপ। তবে তিনি শুধু এই সিনেমার পরিচালকই নন, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন। পাশাপাশি অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, রাপূর্ণা ভট্টাচার্য সহ আরও একাধিক শিল্পী।
Sponsored

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর
Sponsored

তবে এই সিনেমার অন্যতম কেন্দ্রবিন্দু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) । বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত এই অভিনেতার অকালপ্রয়াণের পর তাঁর অনুরাগীদের কাছে সিনেমাটি বিশেষ গুরুত্বের। বড়পর্দায় তাঁকে শেষবারের মতো দেখার সুযোগ হিসেবে ‘কাতুকুতু বুড়ো’ ইতিমধ্যেই আলাদা আগ্রহ ও আবেগ তৈরি করেছে দর্শকদের মধ্যে। ফলে সিনেমার গল্পের পাশাপাশি রাহুলকে ঘিরেও আবেগের একটি বড় জায়গা তৈরি হয়েছে।
Sponsored

শ্যুটিং চলাকালীন দুর্ঘটনারও মুখোমুখি হতে হয় পরিচালককে। একটি দৃশ্যের শুটিংয়ের সময় হাঁটুতে আঘাত পান এবং লিগামেন্ট (Ligament) ছিঁড়ে যায়। কিন্তু তার মধ্যেও কাজ করে গেছেন তিনি। ফলে সব অপেক্ষার শেষে আগামী ২৪ জুলাই বড়পর্দায় আসছে 'কাতুকুতু বুড়ো'।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
