Site Logo

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

EBBS Desk·
বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা কমিটিও। জানানো হয়েছে, কাজের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি (TMC Organizational Reshuffle) গঠন করা হবে। সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

Sponsored

Sranchi In Article

নতুন তৃণমূল গঠনের প্রক্রিয়া হিসেবেই বিষয়টিকে দেখছেন বিশ্লেষকরা। দল জানিয়েছে, "গভীর ও সুচিন্তিত বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি এবং এর সকল শাখা সংগঠন ভেঙে দেওয়া হল। দল প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মদক্ষতা পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়নের প্রক্রিয়া পরিচালনা করবে। এই প্রক্রিয়ার ফলাফল বা পর্যালোচনার ভিত্তিতে, মূল দল এবং সমস্ত শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে।" আরও পড়ুন: দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

Sponsored

Merlin In Article

তৃণমূল আরও জানিয়েছে,"দল তার সংগঠনকে শক্তিশালী করতে এবং নতুন উদ্যম ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ মোকাবিলার জন্য প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ।" বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের এক মাসের মধ্যেই ভেঙে চুরমার তৃণমূল। বিদ্রোহী বিধায়কদের কাছে জোর ধাক্কা খেয়ে সব কমিটি ভেঙে দিল তারা।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →