NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ পর্যন্ত সেই রেবেল (rebel MPs) কুড়ি সাংসদ যোগ দিলেন নাম না জানা ত্রিপুরার এনসিপিআই (Nationalist Citizens Party of India) নামের একটি দলে। এখন থেকে তারা সেই দলের সাংসদ হিসাবেই পরিচিত হবেন। রাজনৈতিক মহলে বড় প্রশ্ন তুলে তৃণমূল সাংসদদের এই নাম না জানা দলে যোগে বিস্ময় তৃণমূল কংগ্রেস শিবিরে। তাদের এই দলবদলকে ব্যাঙের ছাতায় তলায় যাওয়ার সঙ্গে তুলনা করেছেন বিধায়ক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
Sponsored

ত্রিপুরার এনডিএ জোটে বিজেপি ছাড়া টিপ্রা মোথা (Tipra Motha) ও আইটিএফবি-র (ITFB) নাম শোনা যায়। কিন্তু সেখানে কোথাও এনসিপিআই-এর নাম নেই। লোকসভায় সাংসদ থাকা তো দূরের কথা, লোকসভা ভোটে লড়াই পর্যন্ত করেনি এই দল। লোকসভা তো অনেক দূর, বিধানসভা কিংবা পঞ্চায়েত ভোটেও সাম্প্রতিক সময়ে কখনও লড়াই করেনি এনসিপিআই (NCPI)। এহেন দলেই গেলেন তৃণমূলের রেবেল ২০ সাংসদ।
Sponsored

প্রশ্ন উঠেছে, কেন এরকম একটি দলে গেলেন রেবেল সাংসদরা। প্রবলভাবে বিক্ষোভ দেখিয়ে দল ত্যাগ করা সাংসদরা কোনও লক্ষ্য ছাড়া এমনটা করলেন? সম্প্রতি পঞ্চায়েত ভোটের সময় থেকে ত্রিপুরায় এনডিএ-তে (NDA) টিপ্রা মোথার সঙ্গে বিজেপির বিবাদ শুরু হয়েছে। এমনকি সাম্প্রতিক একটি সমবায় নির্বাচনে বিজেপিকে হারিয়েছে টিপ্রা মোথা। ২০২৮ ত্রিপুরা বিধানসভার নির্বাচনের আগে জোটকে শক্তিশালী করতে এবার তাই নতুন দলের খোঁজে বিজেপি। তাই ত্রিপুরার এনসিপিআই-কে শক্তিশালী করতে লোকসভার শক্তিশালী দল তৃণমূলকে ভেঙে সাংসদদের সেখানে ঢোকাচ্ছে বিজেপি। বিজেপির নেতারা ঘোষণা করেছেন এখন বিজেপিতে নতুন করে কাউকে নেওয়া হবে না। তৃণমূল থেকে তাই বিদ্রোহীদের প্রাথমিকভাবে এনসিপিআই-তে যুক্ত করে শান্ত করা হল। এরপর সময়মতো তাদের বিজেপিতে নিয়ে নেওয়ার কাজও করা হবে, খবর সূত্রে।
Sponsored

Sponsored

তৃণমূলের দুঃসময় যেভাবে সাংসদরা দল ছাড়লেন তাতে দলের থেকেও বেশি ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে, দাবি করেছিলেন তৃণমূল মুখপাত্র বিধায়ক কুণাল ঘোষ। তবে এনসিপিআই-তে সাংসদদের যোগ দেওয়ায় গুঞ্জন তৃণমূল শিবিরে। একদিকে বিস্ময় অন্যদিকে হাসির রোল। কুণাল আবার প্রশ্ন তোলেন, এটা কোন দল? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলা ছেড়ে কেন হঠাৎ এই ব্যাঙের ছাতার তলায় গেলেন তারা? এর পিছনে অনেক পুরনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তবে আপাতত যে বিপ্লব বিক্ষোভ দেখাচ্ছিলেন এই সাংসদরা, এনসিপিআই-তে যাওয়ার পর কী তাঁদের সেই সম্মান থাকলো? বিজেপি বিরোধিতা করে যে ভোটাররা এই সাংসদদের ভোট দিয়েছিলেন তাদের সঙ্গে এভাবেই বিশ্বাসঘাতকতা করলেন এই সাংসদরা।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
