তৃণমূল কংগ্রেসের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অ্যাকাউন্টগুলি ব্যবহারের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সোমবার ওই মামলায় হস্তক্ষেপই করল না বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।

আরও পড়ুন: রাজ্যের প্রশাসনিক কাজে বাংলা ভাষার গুরুত্ব বৃদ্ধি, শাহী পরামর্শে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থাৎ তৃণমূলের ১২ টি অ্যাকাউন্টই ইডি দ্বারা ফ্রিজ থাকছে। তৃণমূল কংগ্রেস ও ইডিকে ৫ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাও। ২৬ অগাস্ট বুধবার ফের এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৷

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় ইডি ECIR করে আগেই তদন্ত শুরু করেছিল। যে ১২টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেগুলি ইডির নির্দেশে ফ্রিজ করা হয়েছিল। এছাড়া আরও যে অ্যাকাউন্ট দুটি আছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছিল। 

আরও পড়ুন: CJP-র সংসদ অভিযান আটকাতে লাঠিচার্জ পুলিশের! সরকার যোগাযোগ করেছে, দাবি

যদিও ইডি-র এই অভিযোগ মানতে নারাজ মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। প্রথম থেকেই তাঁদের দাবি ED উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছে। উল্টে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সমস্ত তথ্য সম্পূর্ণ ও স্বচ্ছভাবে প্রকাশ করা হয়েছে এবং নির্বাচন কমিশন ও আয়কর বিভাগের কাছেও সমস্ত অনুদান সংক্রান্ত লেনদেনের তথ্য দাখিল করা হয়েছে বলে দাবি করেছে মমতাপন্থী তৃণমূল। সেই কারণেই তারা দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের। কিন্তু এদিন ইডি-র তদন্তে কোনও হস্তক্ষেপ করতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। ফলে ফ্রিজই থাকছে অ্যাকাউন্টগুলি।