NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে, চাকরিপ্রার্থীদের জীবন নিয়ে ছেলে খেলা করার পর্দাফাঁস উত্তরপ্রদেশে। প্রক্সি সার্ভার, স্ক্রিন-শেয়ারিং অ্যাপ এবং ডামি পরীক্ষার্থী বসিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে গ্রেটার নয়ডার এক অনলাইন পরীক্ষাকেন্দ্র সাতজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের STF। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে নগদ ৫০ লক্ষ টাকা, একাধিক ল্যাপটপ, রাউটার এবং পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে।
Sponsored

STF সূত্রে জানা গিয়েছে, গ্রেটার নয়ডার নলেজ পার্ক এলাকায় 'বালাজি ডিজিটাল জোন' নামে একটি অনলাইন পরীক্ষাকেন্দ্রে এই জালিয়াতি চলত। সেখানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF), সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স (SSF) এবং অসম রাইফেলসের রাইফেলম্যান নিয়োগের পরীক্ষা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টা নাগাদ ওই কেন্দ্রে হানা দেয় STF-এর নয়ডা ফিল্ড ইউনিটের একটি দল। অতিরিক্ত পুলিশ সুপার রাজকুমার মিশ্র জানান, "এই চক্রটি আসল পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে ডামি পরীক্ষার্থী বসানো হত। কেন্দ্রের সার্ভারকে বাইপাস করে স্ক্রিন-শেয়ারিং ভিউয়ার অ্যাপ্লিকেশন এবং প্রক্সি সার্ভার ব্যবহার করে বাইরের অভিজ্ঞ লোকদের দিয়ে কম্পিউটারের প্রশ্নপত্র সমাধান করানো হতো।" আরও পড়ুন: বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান
এই জালিয়াতি চক্রের প্রধান ছিলেন প্রদীপ চৌহান ও অমিত রানা। অমিত-ই মূলত স্ক্রিন-শেয়ার করে বাইরে থেকে পরীক্ষা দেওয়ার পদ্ধতি তৈরি করেছিল। আইটি হেড অরুণ কুমার পরীক্ষাকেন্দ্রে প্রক্সি সার্ভার বসানোর কাজ করতেন। সন্দীপ ভাটি নামের আরেক ধৃত বিভিন্ন নামী টেকনোলজি সংস্থায় ল্যাব সুপারভাইজার হিসেবে কাজ করত। তখন এমন পরীক্ষার্থীদের খুঁজত যারা টাকার বিনিময়ে চাকরি চায়। ধৃত বিবেক ও শাকির তেমনই দুই পরীক্ষার্থী। কেন্দ্রীয় বাহিনীর চাকরির জন্য ৪ লাখ করে প্রতি ছাত্রকে মাথা পিছু দিতে হত। এর মধ্যে যে পরীক্ষার্থী জোগাড় করে আনত, সে পেত ৫০ হাজার টাকা। বাকি সাড়ে তিন লক্ষ টাকা ভাগ হতো মূলচক্রী প্রদীপ চৌহান, আইটি বিশেষজ্ঞ অমিত রানা এবং বাইরের 'সলভার'-দের মধ্যে। STF জানিয়েছে, এই চক্রের সঙ্গে যুক্ত আরও চারজন এই মুহূর্তে পলাতক। তাদের খোঁজে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
16h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
16h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
17h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
17h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
18h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
