Site Logo

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

EBBS Desk·
ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের জন্য একে অপরকেই দুষছে। সংঘাত থামার সময়েই নতুন করে সংঘর্ষ শুরু। একের পর এক হুঙ্কার দিচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, "গোলাবর্ষণের মুখে পড়লেও আমেরিকার তিনটি জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।" তিনি আরও বলেন,"মার্কিন জাহাজগুলির কোনো ক্ষতি হয়নি, বরং তারা ইরানি বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে।" আরও পড়ুন: নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

Sponsored

Sranchi In Article

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওয়াশিংটন ইরানের হামলার প্রত্যুত্তর দিয়েছে। এদিকে ইরানের দাবি, বিমান হামলার সময় আমেরিকা অসামরিক এলাকাগুলিতেই আক্রমণ করেছে। ইরানের সেনার এক মুখপাত্র দাবি করেছেন, ইরানের ভূখণ্ডে আঘাত হেনেছে মার্কিন সেনা। যদিও হোয়াইট হাউসের দাবি, হরমুজে যাতায়াতকারী যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা চালানোর কাজে ব্যবহৃত ইরানের সামিরক ঘাঁটিগুলিতেই তারা হামলা করেছে।

Sponsored

Merlin In Article

ট্রাম্পের কথায়, "ইরান যদি শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হয়, আমরা আরও কঠোর হামলা চালাব।" যুদ্ধবিরতি চলার পরও কেন এই হামলা প্রশ্ন তুলে, ট্রাম্পের দাবি, "ওরা আমাদের সঙ্গে ছেলেখেলা করেছে।" ইরানের কৃত্রিম উপগ্রহ প্রকাশিত ছবি থেকে দেখা গেল মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলিতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। যে তথ্য চেপে রাখতে চেয়েছে ট্রাম্প প্রশাসন।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →