তিন সপ্তাহ পার নিখোঁজ পরিচালক! কী পদক্ষেপ স্ত্রী মৌপিয়ার

তিন সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukharjee)। স্বামী কোথায়, কেমন আছেন— সেই উত্তর পেতে এখন দিশেহারা তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় (Moupia Banerjee)। এবার সংবাদপত্রে নিরুদ্দেশ কলমে বিজ্ঞাপন দিলেন তিনি। যদি কোনও সহৃদয় ব্যক্তি উৎসবের খোঁজ দিতে পারেন, সেই আশায় বুক বেঁধেছেন তাঁর পরিবার। আরও পড়ুন: অপুর সুর-স্মৃতিতে ‘রাগ বিভূতি’: বিভূতিভূষণ-স্মরণে দেবজ্যোতির নতুন রাগ ও বন্দিশ
এক দুপুরে ব্যাঙ্কের কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব মুখোপাধ্যায়। স্ত্রীকে জানিয়েছিলেন, টাকা তুলতে ব্যাঙ্কে যাচ্ছেন। কিন্তু সেই যে বেরোলেন, তারপর আর ফেরেননি। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও স্বামী না ফেরায় যোগাযোগ করার চেষ্টা করেন মৌপিয়া, কিন্তু উৎসবের ফোনটি বন্ধ ছিল। এরপরই চারদিকে খোঁজখবর শুরু করেন তাঁর পরিজনরা। উৎসবের নিখোঁজ হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রথম সরব হন মৌপিয়া। এরপর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশের তরফে দ্রুত খুঁজে বের করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্রমেই নিরাশ হয়ে পড়ছেন তিনি। মৌপিয়ার কথায়, "থানায় থানায় হন্যে হয়ে ঘুরেছি। প্রথমে পুলিশের কথায় কিছুটা আশ্বস্ত হলেও এখন আর কোনও আশার আলো দেখছি না। তাই বাধ্য হয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হলো।"
পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের আচমকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় টলিউডের সহকর্মীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করে খোঁজ পাওয়ার আবেদন জানিয়েছেন অনেকেই। ব্যাঙ্কে যাওয়ার পথে কোনও দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ— সব দিকই খতিয়ে দেখছে পুলিশ, যদিও এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি।
Sponsored

-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
