সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রশ্ন: বন্দেমাতরম-নির্দেশিকা নিয়ে হাই কোর্টে মামলা

একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুলে বন্দেমাতরমের একাধিক স্তবক নিয়ে দ্বিমত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা। সেই বন্দেমাতরম-এর (Vande Mataram) দেড়শো বছর পূর্তিতে সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় গীত। কিন্তু বাদ দেওয়া হয়নি বিতর্কিত অংশও। এবার সেই ছয় স্তবক (six stanzas) গাওয়ার নির্দেশিকার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ এক আইনজীবী। দায়ের হল জনস্বার্থ মামলা (PIL)।
Sponsored

কেন্দ্রের নির্দেশের বিরুদ্ধে শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পালের (Chief Justice Sujoy Pal) ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, কেন্দ্রের বিজ্ঞপ্তির এই সংযোজিত স্তবকগুলির ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হবে না তো? আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : দুবছর পরে নাগরিকত্ব আইনে কার্যকরে কমিটি: নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankimchandra Chattopadhyay) রচিত ‘আনন্দমঠ’-এর অন্তর্গত এই গানটি ১৯০৫ সাল থেকে স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসাবে উঠে আসে। ১৯৩৭ সালে জাতীয় কংগ্রেস শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নেয়। গানের প্রথম দুই স্তবকেরই সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। ১৯৫০ সালে এই দুটি স্তবকই (two stanzas) ভারতের রাষ্ট্রীয় গীতের স্বীকৃতি পায়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও প্রস্থানের সময়, জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণের আগে ও পরে রাষ্ট্রীয় গীত বাজানো হবে। একইরকমভাবে রাজ্যপালদের আগমন ও ভাষণের আগে ও পরে ‘বন্দে মাতরম্’ গান বাজানো কিংবা গাওয়া হবে। বন্দে মাতরমের (Vande Mataram) ৬টি স্তবকই (six stanzas) বাজাতে হবে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম্’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম্’ বাজানো হবে। কেন্দ্রের এই নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। এই নির্দেশিকার পিছনে কেন্দ্রের শাসকদল বিজেপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
