প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের 'সঙ্গী'কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM) নীতির বিরোধিতায় দল ছেড়েছিলেন। জন্ম হয়েছিল পিডিএস-এর (PDS)। এরপর সিঙ্গুর আন্দোলনেও সিপিআইএম-এর বিরোধিতা। তাঁর প্রয়াণে 'নিজের কাউকে' হারানোর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
পিডিএস গঠন করে সিপিআইএম-এর নীতির ভুল সেই সময়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সমীর পুততুণ্ড। তাঁর সঙ্গী ছিলেন সেই সময়ের আরেক ঠোঁটকাটা নেতা সইফুদ্দিন চৌধুরি (Saifuddin Choudhury)। ২০০১ সালে দুজনে গঠন করেছিলেন পার্টি অফ ডেমোক্রাটিক সোশ্যালিসম (PDS)। সিপিআইএমের ভুল ধরে দল থেকে বহিষ্কারের ভয় পাননি দুই বিদ্রোহী নেতা।
দলের মধ্যে বিদ্রোহ শুধু নয়, সিপিআইএম-এর জনবিচ্ছিন্ন হয়ে পড়াকেও সেই সময় চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছিল সমীর-সইফুদ্দিনের (Samir Putatunda Saifuddin Choudhury) পিডিএস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দীগ্রাম আন্দোলনে তাঁদের সরব হওয়ায় তারই ইশারা ছিল। সিঙ্গুর আন্দোলনেও দাঁড়িয়েছিল পিডিএস।
সইফুদ্দিন চৌধুরি প্রয়াত বেশ কয়েক বছর। পিডিএস-এর লাগাম স্ত্রী অনুরাধা পুততুণ্ডর সঙ্গে শক্ত হাতেই ধরে রেখেছিলেন সমীর পুততুণ্ড। তবে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন : পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।
- - -একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।
— Mamata Banerjee (@MamataOfficial) January 11, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
