‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর (Sayani Chakraborty) অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়া ও এলাকায়। আদরের পোষ্য গরু ‘সুন্দরী’কে নিয়ে তৈরি তাঁর নিয়মিত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ছিল। হাসিখুশি মুখ আর সহজ সরলভাবে উপস্থাপনার কারণে অল্প সময়েই তিনি বহু মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন।
Sponsored

বৃহস্পতিবার নিজের ঘর থেকেই সায়নীর (Sayani Chakraborty) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরই মগরা থানার পুলিশ (Mogra Police Station) অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post-Mortem) জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট এখনও হাতে না আসায় মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের তরফ থেকেও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তরুণীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কিছু তথ্য উঠে এসেছে, যা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট (suicide note) উদ্ধার হয়নি।
আরও পড়ুন : জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল
সায়নী শুধু ভ্লগারই নন, তিনি আইনের ছাত্রীও ছিলেন। সম্প্রতি তিনি এলএলবি (LL.B) পাশ করেছিলেন বলে জানা যায়। এমনকি বাইক চালানোও ছিল সায়নীর নেশা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর মা মলি চক্রবর্তীর (Molly Chakraborty) সঙ্গেও যৌথভাবে পোষ্যকে কেন্দ্র করে কনটেন্ট (Content) তৈরি করতেন, যা দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। তাঁদের ভিডিওতে পারিবারিক সম্পর্ক, পশুপ্রীতি এবং দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত উঠে আসত। এছাড়াও তিনি ব্রাইডাল মডেল (Bridal Model) হিসেবে কাজ করতেন। মৃত্যুর কদিন আগেও তাঁর পেজে শেষ ভিডিওটি ছিল কনের সাজে। যা এখন নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন তুলছে। কারণ অনেকেরই সায়নীর শেষ রিলটা (Reel) দেখে মনে হয়েছে, প্রেমে আঘাত পাওয়ার চাপা কষ্ট মনে পুষে রেখেছিলেন তিনি।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
