কমিশনের শাস্তির মুখে পড়তে পারেন ভোটাররাও!

ইআরও-এইআরও-দের বিরুদ্ধে পদক্ষেপের পর এবার শাস্তির খাঁড়া নামতে পারে ভোটারদের ওপরও। এসআইআর প্রক্রিয়ার (SIR Hearing Process) শুনানি পর্ব মিটতেই কমিশনের নজরে এসেছে একাধিক সন্দেহজনক লিঙ্কেজ। এনিউমারেশন ফর্মে স্পষ্টভাবে উল্লেখ ছিল, কোনও ভোটার ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড হতে পারে। সেই বিধানই এবার সামনে আসছে নতুন করে। সূত্রের খবর, যাচাই পর্বে দেখা যাচ্ছে বহু ভোটার এমন ব্যক্তির সঙ্গে নিজেদের নাম লিঙ্ক করেছেন, যাঁদের সঙ্গে বাস্তবে কোনও সম্পর্ক বা মিল নেই। এসআইআর-এর শেষ পর্যায়ে গিয়ে কমিশনের অনুসন্ধানে একের পর এক এমন গরমিল ধরা পড়ছে। রোল পর্যবেক্ষকেরা ইতিমধ্যেই বিষয়টি সংশ্লিষ্ট ইআরও এবং কমিশনকে জানিয়েছেন। আরও পড়ুন: বাংলা দখল সহজ নয়: BJP-কে নিশানা শশী-ব্রাত্যর
Sponsored

মঙ্গলবার রাতে রাজ্যে পৌঁছেছেন বিশেষ রোল পর্যবেক্ষক এন কে মিশ্র। এর আগে থেকেই রাজ্যে রয়েছেন সুব্রত গুপ্ত। কমিশন সূত্রে খবর, তাঁদের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। শুধু ভোটার তালিকায় নাম থাকা নয়, ভুল তথ্য প্রমাণিত হলে অনেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই এই সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ফলে ভোটার তালিকা সংশোধন ঘিরে প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
15h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
18h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
