১৩-১৬ এপ্রিল বাড়বে গরম! সতর্ক থাকার বার্তা মৌসম ভবনের

উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহের জেরে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। আগামী ৫ দিন দক্ষিণের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ৫-৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এছাড়া তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন ধরে দিনের তাপমাত্রা ক্রমশ ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
Sponsored

শুক্রবার অর্থাৎ আজ পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Sponsored

শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Sponsored

১২ এপ্রিল, রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে।
Sponsored

১৩ এপ্রিল, সোমবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলার একাধিক জায়গায় হালকা বৃষ্টি-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি স্থানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Sponsored

Sponsored

১৪ এপ্রিল, মঙ্গলবার দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া গরমই থাকবে। ১৫ এপ্রিল বুধবারই আবহাওয়া প্রায় একই থাকবে। মৌসম ভবন থেকে সতর্ক করে বলা হয়েছে, গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে অস্বস্তিকর পরিস্থিতি এবং শিশু-বৃদ্ধদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।
১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সকালে ১১ টা থেকে বিকেল ৪ পর্যন্ত রোদের মধ্যে বাইরের কাজ যতটা এড়িয়ে চলা যায় তা করতে বলা হয়েছে।
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
