Site Logo

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

EBBS Desk·
কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি
বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায় থানা পিছু দু কোম্পানী সেনাবাহিনী তৈরি রেখেছে তারা। সুস্থভাবে ভোট দেওয়ার জন্য মদ থেকে বাইকে জারি হয়েছে নিষেধাজ্ঞা, তাতে রোজগারে কোপ যতই পড়ুক। এবার বাংলায় অবাধ, ভয়মুক্ত নির্বাচন (assembly election) করাতে মাঠে নেমে পড়ল লোকভবন (Lok Bhavan)। যদিও ট্রাইবুনালে শুনানির মাধ্যমে বাংলার ২৭ লক্ষ ভোটারের ভোট দেওয়া কোনও পক্ষই এখনও নিশ্চিত করতে পারল না। লোকভবনের (Lok Bhavan) তরফে মঙ্গলবার প্রেস রিলিজ প্রকাশ করে জানানো হয়, তাঁরা ৯টি হেল্পলাইন নম্বর (helpline number) চালু করছেন। যে কোনও পরিস্থিতিতে যে নম্বরে যোগাযোগ করে ভোটাররা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। রাজ্যপাল আর এন রবির সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর মানুষ সাম্প্রতিক সময়ে দেখা করেছেন বলে জানানো হয়েছে প্রেস রিলিজে। সেইসব গোষ্ঠীর সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে লোকভবন উদ্যোগী বলে জানানো হয়েছে। দেওয়া হয়েছে ই-মেস আইডি - lokbhavanbengalhelpline@gmail.com আরও পড়ুন : প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন  লোকভবনের চালু করা হেল্পলাইন- ০৩৩-২২০০-১০২২ ০৩৩-২২০০-১০২৩ ০৩৩-২২০০-১০২৫ ০৩৩-২২০০-১০২৬ ০৩৩-২২০০-১০২৭ ০৩৩-২২০০-১০২৮ ০৩৩-২২০০-১০৩২ ০৩৩-২২০০-১০৩৬ - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →