BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। বুধবার নবান্নে (Nabanna) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে BSF ( Border Security Force)-এর হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি স্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
Sponsored

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সীমান্তবর্তী বিভিন্ন জেলায় মোট ৩১.৯০৫ একর জমি BSF-এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি মালদা, নদিয়া ও কোচবিহার জেলায় তিনটি সীমান্ত চৌকি তৈরির জন্য আরও ১.৫৩ একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলার ১১টি জায়গায় সীমান্তে বেড়া দেওয়া এবং অন্যান্য পরিকাঠামোগত কাজে BSF-এর অনুকূলে আরও ১২.৭২ একর সরকারি জমি হস্তান্তরের প্রস্তাবেও সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। আরও পড়ুন: অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!
Sponsored

ওই বৈঠকে নাগরাকাটার বামনডাঙা চা-বাগান এলাকায় ২০ একর সরকারি জমি উত্তর-পূর্ব সীমান্ত রেলের স্বার্থে হস্তান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেবক-রংপো ব্রডগেজ রেল প্রকল্পের জন্য ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচিতে ওই জমি পরে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Sponsored

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি সংক্রান্ত সমস্ত প্রশাসনিক বাধা দূর করা হবে। মঙ্গলবারের সিদ্ধান্তকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
