Site Logo

রাতারাতি গ্রেফতার ১৩৫ জন 'দাগি অপরাধী'

EBBS Desk·
রাতারাতি গ্রেফতার ১৩৫ জন 'দাগি অপরাধী'

ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রথম দফা নির্বাচন (Election Commission)। তার আগেই এক রাতের মধ্যে ১৩৫ জন 'দাগি অপরাধী'দের গ্রেফতার করল বাংলার (West Bengal Police) পুলিশ। কোচবিহার, দক্ষিণ ২৪ পরগণা, মালদা, মুর্শিদাবাদের মত চার জেলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে পুলিশের খাতায় নাম আছে এমন যে সকল 'দাগি অপরাধী'রা বাইরে আছে, তাদেরও দ্রুত গ্রেফতার করতে হবে। হিংসাবিহীন ও ভয়মুক্ত ভোটদান নিশ্চিত করতেই এমন পদক্ষেপ বলা হলেও এক রাতের মধ্যে এত বিপুল সংখ্যক গ্রেফতারি কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন: বেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন! অভিযোগ জানিয়ে হাই কোর্টে NIA

Sponsored

Sranchi In Article

আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসা হানাহানির ছবিটা পাল্টে ফেলতে মাঠে নেমেছে কমিশন। প্রশাসনের শীর্ষ মহলের রদবদল থেকে শুরু করে, পুলিশ মহলের রদবদল, সবটাই করে ফেলছে টিম জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, গোটা রাজ্য জুড়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের মতে জাতীয় নির্বাচন কমিশন শেষ মুহূর্তের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিল।

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন। ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হবে এই দিন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট করাতে দফায় দফায় চলছে বৈঠক। গত শনিবারও জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ভোটের দিন অশান্তির ঘটনা নজরে এলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওসিদের সাসপেন্ড করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠ ভোট করতে শুধুমাত্র স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়, স্পর্শকাতর বুথ লাগোয়া এলাকাতেও চলবে টহল। ভোটারদের ভরসা জোগাতে থাকবে আধাসেনা। এমনকি স্পর্শকাতর বুথে যাওয়ার সব রাস্তা ও গলিতে থাকছে আধাসেনা।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →