Site Logo

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

EBBS Desk·
SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার পূর্ববর্তী রাজ্য সরকারের দেওয়া জাতি শংসাপত্র যাচাই (certificate verification) করার নির্দেশ দিল রাজ্য প্রশাসন। ভোটার তালিকা (voter list) থেকে যে ভোটারদের নাম বাদ পড়েছে তাদের জাতি শংসাপত্র (caste certificate) পরীক্ষা করার নির্দেশ ও প্রয়োজনে তা বাতিলের (certificate cancellation) নির্দেশ দেওয়া হয়েছে।

Sponsored

Sranchi In Article

রাজ্যের সব জেলার জেলাশাসকদের কাছে শুক্রবার নির্দেশিকা জারি করা হয়েছে। যেন ২০১১ সাল থেকে জারি করা সব জাতি শংসাপত্র (caste certificate) খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যে ব্যক্তিদের জন্য এই জাতি শংসাপত্র দেওয়া হয়েছিল, তাদের সব নথি নতুন করে যাচাই করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

তার পাশাপাশি যে ব্যক্তিরা জাতি শংসাপত্র পেয়েছেন, তাঁদের উপর নির্ভরশীল যারা রয়েছেন একইভাবে তাঁদের জাতি শংসাপত্রও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যাঁদের নাম এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের শংসাপত্র আরও বেশি করে খতিয়ে দেখার নির্দেশ জারি হয়েছে। প্রয়োজনে সেই সব শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়াও হয়েছে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →