ডিজিটাল নজরদারি: কমছে ট্রাফিক-আইন ভাঙার প্রবণতা

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় কমেছে ট্রাফিক আইন ভাঙার প্রবণতা। রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক আইন ভাঙার ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে জরিমানা ধার্য হওয়ায় আইন ভাঙার ঘটনা কমছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে ই-চালানের সংখ্যা দাঁড়িয়েছে ৩.৫৩ লক্ষ, যেখানে মোট জরিমানা আদায় হয়েছে প্রায় ১৩.৯৪ কোটি টাকা। ২০২৫ সালে রাজ্যে মোট ৩৯.৫৫ লক্ষ চালান কাটা হয়, যার মাধ্যমে আদায় হয় ২০৫.৬৮ কোটি টাকা। এর আগের বছর ২০২৪ সালে ২৭.১৫ লক্ষ চালান থেকে ১৮২.৪৯ কোটি এবং ২০২৩ সালে ২৩.০৪ লক্ষ চালান থেকে ২১২.৬৭ কোটি টাকা আদায় হয়েছিল।
Sponsored

পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর চালানের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। কিন্তু প্রতি চালানে গড় জরিমানার অঙ্ক কমছে। কারণ ডিজিটাল নজরদারির কারণে বড়োসড়ো আইন ভাঙাল ঝুঁকি নিচ্ছেন না অনেকেই। ২০২৩ সালে যেখানে গড়ে প্রায় ৯২৫ টাকা আদায় হতো প্রতি চালানে, ২০২৪-এ তা নেমে আসে প্রায় ৬৭২ টাকায় এবং ২০২৫ সালে আরও কমে দাঁড়ায় প্রায় ৫২০ টাকা। বিশেষজ্ঞদের মতে, এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। ই-নজরদারি বাড়ায় সিগন্যাল ভাঙা, হেলমেট না পরা বা বেআইনি পার্কিং—এর মতো ঘটনাও বেশি ধরা পড়ছে। ফলে মোট চালানের সংখ্যা বাড়লেও বড় অঙ্কের জরিমানার অনুপাত তুলনামূলকভাবে কমছে। পাশাপাশি, জরিমানা আদায়ে বকেয়া থাকাও গড় অঙ্ক কমার একটি কারণ হতে পারে। আরও পড়ুন: শহিদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার
অন্য রাজ্যের সঙ্গে তুলনায় ছবিটা আরও স্পষ্ট। উত্তরপ্রদেশে বিপুল সংখ্যক চালান কাটা হলেও প্রতি চালানে গড় জরিমানা অনেক কম। আবার মহারাষ্ট্র বা রাজস্থানে প্রতি চালানে জরিমানার অঙ্ক অনেক বেশি, যা কঠোর জরিমানা আদায়ের ইঙ্গিত দেয়। সেই তুলনায় পশ্চিমবঙ্গ মাঝামাঝি অবস্থানে থাকলেও, গড় জরিমানা কমার প্রবণতা প্রশাসনের কাছে চিন্তার কারণ হয়ে উঠছে। প্রশাসনের একাংশের মতে, ই-চালান ব্যবস্থার ফলে ম্যানুয়াল হস্তক্ষেপ কমেছে এবং লঙ্ঘন শনাক্তকরণ আরও নির্ভুল হয়েছে। তবে জরিমানা দ্রুত আদায়, তথ্যভাণ্ডারের সমন্বয় এবং শহরের বাইরে নজরদারি বাড়ানো এখনও চ্যালেঞ্জ।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
