১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা হাই কোর্ট সেই প্রক্রিয়া শুক্রবারই শুরু করেছিল। সেই মতো শনিবারই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পালের (Chief Justice Sujoy Pal) নেতৃত্বে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary), ডিজিপি, মুখ্য নির্বাচনী আধিকারিকসহ অ্যাডভোকেট জেনারেল, অতিরিক্ত সলিসিটর জেনারেল, নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠকে বসেন। সেই মতো রাজ্যের সব জেলা দায়রা আদালতের বিচারকদের সঙ্গে বৈঠকও করেন প্রধান বিচারপতি। কলকাতা হাই কোর্ট সূত্রে খবর, সোমবার থেকেই রাজ্যের প্রায় ১৫০ জেলা বিচারক ও সাত প্রাক্তন প্রধান বিচারপতি এসআইআর-এর (SIR) কাজে নির্বাচন কমিশনকে (Election Commission) সাহায্য করবে।
Sponsored

শনিবারই প্রধান বিচারপতির নেতৃত্বে যে বৈঠক হয় সেখানে নিশ্চিত হয় গোটা রাজ্যের বিচার ব্যবস্থাকেই এসআইএরের লজিকাল ডিসক্রিপেন্সি (logical discrepancy) সমস্যা সমাধানে কাজে লাগানো হবে। এই সিদ্ধান্তের পরই রাজ্যের সব বিচার বিভাগীয় আধিকারিকদের ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়।
প্রধান বিচারপতি সুজয় পালের বৈঠকের পরই রাজ্যের সব জেলা দায়রা আদালতের বিচারকদের সঙ্গেও একটি ভার্চুয়াল বৈঠক হয় বলে আদালত সূত্রে জানা যায়। শনিবারের বৈঠকে লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যা সমাধানে কোনও আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়নি। প্রতিটি জেলার জন্য তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে। রাজ্যের প্রায় ১৫০ বিচারক এই কাজ নির্বাচন কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে করবেন বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন : পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের
নির্ভুল ভোটার তালিকা তৈরিতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব এলডি সমস্যা সমাধান সম্ভব কি না, সেই প্রশ্নও ওঠে। এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ছুটি বাতিলে সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। রাজ্যের বিচারকদের বিচার বিভাগের নিয়ম মেনে এই কাজ সম্পন্ন করতে সাতজন অবসরপ্রাপ্ত বিচারপতির প্রসঙ্গও আসে। তবে কোন সাতজন বিচারকদের কাজের তদারকি করবেন, তা নিয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
