SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার মুখোশ খুলতে রাজ্যের নানা প্রান্ত থেকে দিল্লি পর্যন্ত গিয়েছেন দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা। কীভাবে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) ষড়যন্ত্রের ফলে একদিকে বাংলার মানুষ সাংবিধানিক অধিকার হারাচ্ছেন, অন্যদিকে ধাপে ধাপে লাইন দিয়ে সম্মানহানির মুখে পড়ছেন, তা তুলে ধরেছেন গণমঞ্চের (Desh Banchao Gano Mancho) সদস্যরা। শুক্রবার দক্ষিণ কলকাতার লেক মার্কেটে তেমনই একটি প্রচার সভার আয়োজন করেন তাঁরা।
Sponsored

দেশ বাঁচাও গণমঞ্চ একটি নাগরিক সংগঠন হিসেবে সদা সক্রিয়। প্রেস ক্লাব, কলকাতা ও বিভিন্ন জেলায় পথসভা করে, এমনকি দিল্লিতে গিয়েও বিজেপি-র অরাজকতা, নির্বাচন কমিশনের তাবেদারি এবং দেশব্যাপী এসআইআর-এর বিরুদ্ধে সোচ্চারে বিরোধিতা করে গিয়েছে। শুক্রবারও লেক মার্কেট অঞ্চলে সঙ্গীত শিল্পী সৈকত মিত্রের গান দিয়ে প্রতিবাদ শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, সঙ্গীত শিল্পী প্রণতি ঠাকুর, বিশিষ্ট চিকিৎসক দেবাশিস বক্সি, চিকিৎসক দীপঙ্কর দে, প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, সমাজকর্মী ও নাট্যকার অরূপ শঙ্কর মৈত্র, সমাজকর্মী অনন্যা চক্রবর্তী, অভিনেতা রাহুল চক্রবর্তী, আবৃত্তিকার চিত্রা বসু, সমাজকর্মী কল্যাণ সেনগুপ্ত, বর্ণালী মুখার্জী, সঙ্গীত শিল্পী অমিত কালি, বিশিষ্ট অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরীন, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, পরিচালক সুদেষ্ণা রায়, প্রদীপ্ত গুহ ঠাকুরতা, নাজমুল হক, সুপ্রিয় সেনগুপ্ত প্রমুখ। এই সমগ্র সভাটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন সুশান রায়। সঙ্গীত পরিবেশন করেন অমিত কালি এবং প্রতিবাদী কবিতা শোনান চিত্রা বসু।
আরও পড়ুন : ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের
সার-এ পশ্চিমবঙ্গের প্রায় ৯১ লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকা (voter list) থেকে বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 'লজিকাল ডিসক্রিপেন্সি'র (logical discrepancy) আড়ালে সুপরিকল্পিতভাবে একটি বিশেষ সম্প্রদায় ও মহিলাদের নাম বাদ দিচ্ছে ভোটে জেতার জন্য। দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের বক্তব্য, কোনও নিবিড় সংশোধন নয়, ছলে বলে কৌশলে আগামী বিধানসভা ভোট জেতার জন্যই এই ছলনার আশ্রয় নেওয়া। দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা বার্তা দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে, একটি ভোটও বিজেপিকে ভোট দেওয়া চলবে না। বিজেপিকে হারাতে পারবে এমন কোনও দলকে ভোট দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
