পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে ফটোশুট আর ভোটব্যাঙ্ক ভরাতে কীভাবে বাংলার মানুষকে ব্যবহার করে বিজেপি, তা হাড়ে হাড়ে টের পেলেন নিউটাউনের বিশ্বাস পরিবার। অমিত শাহকে (Amit Shah) পেট ভরে খাইয়ে এবার নিজেরাই রইলেন ভোটার তালিকার (voter list) বাইরে।
Sponsored

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলা জুড়ে বিজেপির নেতাদের গ্রাম বাংলা থেকে শহরের মানুষের ঘরে পাত পেড়ে খাওয়ার চল শুরু হয়েছিল। ২০২০ সালের নভেম্বরে নিউটাউনে নবীন বিশ্বাস (Nabin Biswas) নামে এক ব্যক্তির বাড়িতে পাত পেড়ে খেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা। নবীন বিশ্বাসের স্ত্রী সুচন্দ্রা বিশ্বাস সেদিন নিজের হাতে রান্না করা ছোলার ডাল, ধোকলা, নতুন গুড়ের পায়েস দিয়ে গরম গরম রুটি খাইয়েছিলেন শাহকে। সেই ছবি ও ভিডিও ব্যপক প্রচার করে মতুয়া (Matua) সম্প্রদায়ের ভোট অনেকটাই পকেটে পুরেছিল বিজেপি।
আরও পড়ুন : চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের
২০২৬ সালের বাস্তবটা বিশ্বাস পরিবারে একেবারেই আলাদা। সেদিন নবীন বিশ্বাসের হাত ধরে অমিত শাহ বলেছিলেন- 'আমি আছি, মোদীজি আছেন, বিজেপি আছে। আপনাদের কোন চিন্তা নেই''। কীভাবে তাঁরা পাশে আছেন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন নবীন বিশ্বাস ও তাঁর পরিবার। বাংলার এসআইআরে এখনও পর্যন্ত যে সম্প্রদায়ের নাম সবথেকে বেশি হারে বাদ পড়েছে তাঁরা মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষ। সেই তালিকায় রয়েছেন নবীন বিশ্বাসও (Nabin Biswas)। গোটা বিশ্বাস পরিবারকেই ভোটার তালিকায় থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। যেন আপ্যায়নের যোগ্য জবাব দিল্লি থেকে তালিকায় করে উপহার দিয়েছেন অমিত শাহ।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
