Site Logo

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

EBBS Desk·
সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে রাজ্য পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। রাতারাতি বদলে ফেলা হল রাজ্যের প্রশাসন থেকে পুলিশের শীর্ষ পদাধিকারীদের পোস্টিং। সেখানে রাজ্যের আনা 'এগিয়ে বাংলা' (Egiye Bangla) লোগো যে বদলে ফেলা হবে, তা যেন ছিল অবশ্যম্ভাবী। রাজ্য সরকারের ওয়েবসাইটে (website) শপথের পরদিনই দেখা গেল বদলে গেল লোগো। সরব এগিয়ে বাংলা লোগো (logo)। সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এভাবেই পুরোনো সরকারের প্রকল্পগুলিকেও কি সরিয়ে ফেলা হবে?

Sponsored

Sranchi In Article

বিজেপি বরাবর সোশ্যাল মিডিয়ায় অন্য সব দলের থেকে এগিয়ে। ফলে রাজ্য সরকারের ওয়েব পেজ নিয়েও যে প্রথম থেকেই কাজ করবে বিজেপির প্রশাসন, তা বলাই বাহুল্য। এক সময় কেন্দ্রের সব প্রকল্পকে অস্বীকার করে নিজেদের প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তাতে প্রতিহিংসার রাজনীতিতে রাজ্যের টাকা বন্ধ করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। সেই বিজেপি ক্ষমতায় এসে বাংলার প্রকল্প তুলে ধরা ওয়েবসাইট যে বদলে ফেলবে সেটাই প্রত্যাশিত ছিল। রবিবার থেকে রাজ্য সরকারের ওয়েবসাইটের (website) লোগো (logo) বদলে গিয়ে শুধুমাত্র দেখা গেল অশোকস্তম্ভ (Ashok Stambh)।

আরও পড়ুন : নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

সেই সঙ্গে বদলে গেল অনেকাংশের রঙও। যে ওয়েবসাইটে সবুজের আধিক্য ছিল, সেখানে হলুদের প্রভাব দেখা গেল। তবে ওয়েবসাইটের শুরুতেই 'এগিয়ে বাংলা' কথার পরিবর্তন এখনও করা হয়নি।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →