বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও ছোট ছোট দোকানিদের রুটিরুজির একমাত্র অবলম্বণ দোকানগুলিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল, এবার দিনের বেলা বিজয় মিছিল (BJP bijoy michil) থেকে ভাঙচুর (shop vandalised) চালানো হল ছোট ব্যবসায়ীদের দোকানে। এরপরই পুলিশ প্রশাসন থেকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
Sponsored

নির্বাচনের ফল প্রকাশের পর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে (Khejuri) একের পর এক অশান্তির ঘটনা প্রকাশ্যে আসে। খেজুরিতে একাধিক বাজারে পরপর দুই রাতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। দুটি এলাকায় অন্তত ৮০ টি দোকান পুড়ে যায়। রাতের অন্ধকারে এই আগুন লাগানোর ঘটনা ঘটে। আর এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে হামলা চালানো হল সাধারণ ব্যবসায়ীদের উপর।
আরও পড়ুন : আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান
রবিবার সকালে স্থানীয় বিজেপি বিধায়কের সমর্থনে বিজয় মিছিলের আয়োজন করা হয় নারায়ণগড় শহরে। সেই সময়ে নারায়ণগড় থানার অন্তর্গত নারায়ণগড় (Narayangarh) বাজারে পর পর একাধিক দোকানে হামলা (shops vandalised) চালানো হয়। সবজি ব্যবসায়ীদের দোকানে ঢুকে ভাঙচুর চালানো হয়। মারধর করা হয় দোকানদারদের। আদতে বিজেপির শীর্ষ নেতৃত্ব যে শান্তি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে, তা যে বিজেপির কর্মী সমর্থকরা আদৌ চায় না, ফের তা একবার প্রমাণিত নারায়ণগড়ের ঘটনায়। প্রশ্নের মুখে পড়ল মুখ্যমন্ত্রীর শান্তি প্রতিষ্ঠার বার্তা।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
