বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার ঠাকুরপুকুর এলাকায়। নির্যাতিতার অভিযোগ, বন্ধুর বাড়িতে রাতে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে মূল অভিযুক্তের দুই বন্ধু অভিযুক্তকে সাহায্য করেন। নির্যাতিতার দাবি, একজন তার জামাকাপড় খুলে নেন। অন্য জন তাঁর মোবাইল কেড়ে নেয় এবং অভদ্র ব্যবহার করে।

আরও পড়ুন: অবশেষে উদ্ধার ডুবে যাওয়া ৯ মৎস্যজীবীর দেহ, নিখোঁজ আরও ৬

নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১), ৭৪/৭৬, ৩১৬(২)/৩(৫) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনার পরের দিন অর্থাৎ রবিবার সকালে প্রধান অভিযুক্তের আরও দুই বন্ধু তাঁর বাড়িতে গিয়েছিলেন। তবে রবিবারের ঘটনায় বা নির্যাতিতাকে হেনস্থা করার ক্ষেত্রে তাঁদের এখনও পর্যন্ত কোনও প্রত্যক্ষ যোগসূত্র খুঁজে পায়নি পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।