রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।এই বিষয়ে আগেই একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সোমবার এই মামলার শুনানিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ করার কথা বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।
আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধু সিসিটিভি বসালেই চলবে না, একইসঙ্গে সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে হবে। কয়েক সপ্তাহ আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় তাণ্ডবের ঘটনা ঘটেছিল। এরপর সত্যজিৎ রায় ফিল্ম এম টেলিভিশন ইনস্টিটিউটে একই ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে যাদবপুরসহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চে। ভিডিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ক্যাম্পাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষার নিশ্চিত করতে হবে।
ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তার জন্য কী ধরনরে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়ে অনেক বিশ্ববিদ্যালয় হাইকোর্টের কাছে রিপোর্ট জমা দিয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে লাগাম টানা হয়েছে। এমনকি ক্যাম্পাসের মধ্যে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
রিপোর্ট দেখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, শুধু সিসিটিভি বসালেই হবে না। ক্যাম্পাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও যাতে স্বাভাবিক থাকে এবং প্রতিষ্ঠানগুলো যাতে সুষ্ঠুভাবে পড়াশুনার পরিবেশ গড়ে ওঠে তাও নিশ্চিত করতে হবে। কোন ধরনের অরাজকতা চলবে না। এমনকি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় নিরাপত্তায় বিশেষ জোর দিতে বলেছে আদালত। প্রধান বিচারপতি জানিয়েছেন ডায়মন্ড হারবারে একটি মহিলা বিশ্ববিদ্যালয় আছে। তার নিরাপত্তায় যেন নিশ্চিত করা হয়।
আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ঐদিন বাকি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে রিপোর্ট চেয়েছে আদালত।















