প্রকৃতির রোষে ফের কেরলের ওয়ানাড়(Wayanad)। প্রবল বৃষ্টির পরে ভয়াবহ ধস। প্রাণ হারালেন কমপক্ষে পাঁচজন। জখম বহু। বহু মানুষের নিখোঁজ অনেকে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। কাদামাটির স্তূপের নীচে আরও অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মালাপ্পুরাম ও ওয়েনাড় জেলাকে সংযোগকারী একটি টানেল তৈরির কাজ চলছিল। তার মধ্যেই এই বিপর্যয়। মীনাক্ষী সেতুর কাছে ধস নামে। টানেল প্রোজেক্টের সঙ্গে যুক্ত কর্মীরা সেখানে ছিলেন।

ধসের ঘটনার পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য টি সিদ্দিতের-এর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী উদ্ধারকাজে সমন্বয় করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, শুল্কমন্ত্রী এপি অনিল কুমার এবং মন্ত্রী সিদ্দিককে অবিলম্বে ওয়েনাড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিপর্যয়কে 'ম্যান মেড' বললে মন্তব্য করেছ কৃষিমন্ত্রী টি সিদ্দিক। সুড়ঙ্গ প্রকল্পের সঙ্গে জড়িত 'অবিজ্ঞানিক বর্জ্য' ফেলার" পরিণতি হিসেবে উল্লেখ করেন তিনি। আগের সতর্কবার্তাগুলোর শুনলে এই বিপর্যয় এড়ানো যেত।

২০২৪ সালের গত ৩০ জুলাই মধ্যরাতে ভয়াবহ ধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ওয়ানাড়ের পাহাড়ি অঞ্চল। ভূমিধসের জেরে কয়েক মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তুপে পরিণত হয় গোটা এলাকা। মর্মান্তিক সেই দুর্ঘটনায় সরকারি মতে, মৃতের সংখ্যা ২২৪। যদিও বেসরকারি মতে সংখ্যাটা ৪০০ পেরিয়ে যায়।