আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill 2026) পাশ করাতে ফের লোকসভায় (Loksabha) ৩ দিনের বিশেষ অধিবেশন ডাকবে কেন্দ্র (Centre)। ১৬ অগাস্ট থেকে ১৮ অগাস্ট পর্যন্ত ওই বিশেষ অধিবেশন (Session) চলবে। সূত্রের খবর, মোদি সরকার এই অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিলটিও পেশ করার চেষ্টা চালাচ্ছে।
বর্তমান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী লোকসভা নির্বাচনে জেতা কঠিন, বুঝতে পেরেই আসন পুনর্বিন্যাস করতেচাইছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার- অভিযোগ বিরোধীদের। ডিলিমিটেশনের ক্ষেত্রে প্রথম থেকেই আপত্তি জানাচ্ছে দক্ষিণের রাজ্যগুলি। জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ায় তামিলনাড়ু-সহ একাধিক রাজ্য লোকসভায় প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা করছে। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ডিএমকে-র (DMK) অবস্থান।
কংগ্রেস-সহ অন্যান্য দলও এই বিলের বিরোধী। শুরু থেকেই মোদি সরকারের তীব্র বিরোধিতা করেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে বুধবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ৫০ মিনিটের এই বৈঠকে রাহুল ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। কংগ্রেস (Congress) সূত্রে খবর, বিতর্কিত বিলে সমর্থন দিতে চায় না তারা। এদিকে লোকসভায় পুনর্বিন্যাস বিলটি পাশ করাতে দুই-তৃতীয়াংশ সমর্থন জরুরি। কংগ্রেসের থেকে ইতিবাচক ইঙ্গিত না পেয়ে ডিএমকে-র সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছে। শেষ পর্যন্ত ডিএমকে বিলটির বিরোধিতা না করলে প্রয়োজনীয় সমর্থনের অনেকটাই জোগাড় হয়ে যাবে। কিন্তু তাতেও পুরো সংখ্যাগরিষ্ঠতা আসবে না। ফলে সংখ্যার লড়াই চলবে বলে মত রাজনৈতিক মহলের।
















