পাথরখাদানে দুর্ঘটনায় (Accident) ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! বৃহস্পতিবার (Thursday) সকালে বেঙ্গালুরুর মদাপট্টানায় (Bengaluru's Madapattana) শ্রমিকরা খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন। হঠাৎ তাঁদের উপরে একটি বড় পাথরের চাঁই এসে পড়ে। সেই সময়ে সেখানে প্রায় ১০ জন শ্রমিক কাজ করছিলেন। কমপক্ষে আটজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ৪০ ফুট ওপর থেকে শ্রমিকদের ওপর একটি বিশাল পাথর পড়ে বলে তদন্তে জানা গিয়েছে। যদিও কর্তৃপক্ষ এখনও মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে কোনও খবর নিশ্চিত করেননি। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল, যে সামনে থাকা মালবাহী গাড়িগুলো সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলে থাকা একটি ট্রাক্টর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরু আরবান ও বেঙ্গালুরু দক্ষিণ জেলার সীমান্তবর্তী এলাকা মাদাপাট্টানায় একটি পাথরখাদানে কাজ করছিলেন শ্রমিকরা (Worker)। সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিকরা বিহারের (Bihar) বাসিন্দা ছিলেন। তাঁরা সকলেই পেশায় দিনমজুর। আহতদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, নিহতরা সবাই একটি স্টোন ক্রাশার বা পাথর ভাঙার কারখানায় দিনমজুর হিসেবে কর্মরত ছিলেন। বিশাল পাথরের চাঁইয়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। তবে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ঘটনার পরেই উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকা পড়া সম্ভাব্য শ্রমিকদের সন্ধানে আপাতত এলাকাটি ঘিরে রাখা হয়েছে।