রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে বিশৃঙ্খলা ও হাতাহাতি শুরু হয়। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে এবং নিমেষের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিয়োতে দেখা যায় বিক্ষোভ চলাকালীন এক ব্যক্তি দীপকের মুখোমুখি হন এবং তাঁকে চড় মারেন। এর কিছুক্ষণের মধ্যেই ককরোচ জনতা পার্টির সমর্থকরা ওই ব্যক্তির ওপর চড়াও হন এবং সেখানে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
Sponsored

দেখা যায়, অভিজিৎকে চড় মারার পরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু এরপরেও অভিজিৎ পরিবেশ শান্ত করার এবং ওই ব্যক্তিকে আক্রমণ না করার জন্য সকলকে অনুরোধ করতে থাকেন। তাঁর এই হস্তক্ষেপ সত্ত্বেও তাৎক্ষণিকভাবে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও কর্তৃপক্ষ এখনও এই ঘটনাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
প্রসঙ্গত, নিট, সিবিএসসি, CUET এবং এসএসসি -সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনিয়মের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে CJP যে প্রচার কর্মসূচি চালাচ্ছে বিভিন্ন রাজ্য জুড়ে তারই অংশ হিসেবে এদিন রাজস্থানে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সিজেপি এই প্রতিবাদ কর্মসূচিকে একটি শান্তিপূর্ণ ও সাংবিধানিক আন্দোলন হিসেবে অভিহিত করেছে; যার লক্ষ্য হল দেশজুড়ে পরীক্ষা প্রক্রিয়া ও নিয়োগ ব্যবস্থা নিয়ে শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের উদ্বেগগুলো তুলে ধরা। খুব কম সময়েই সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদ কর্মসূচি বেশ জোরদার হয়ে উঠেছে এবং সারা দেশের শিক্ষার্থী ও আন্দোলনকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিবাদের প্রস্তুতি খতিয়ে দেখতে অভিজিৎ রবিবার গভীর রাতে জয়পুরে পৌঁছন। পুলিশ প্রশাসন শুরুতে অনুমতি না দিলেও, পরবর্তীতে শর্তসাপেক্ষে অনুমতি দেয়।
আরও পড়ুন - মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
10h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
12h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
13h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
15h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
17h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
19h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
