Site Logo

গোয়ালিয়রের নবগ্রহ মন্দিরে দুর্ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত ১, আহত ৬

EBBS Desk·
গোয়ালিয়রের নবগ্রহ মন্দিরে দুর্ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত ১, আহত ৬

মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ডাবরা শহরে নবগ্রহ মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার মন্দিরে কলস যাত্রার সময়ে ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭০ বছরের এক বৃদ্ধার। শেষ পাওয়া খবর অনুযায়ী, পদদলিত হয়ে আহত কমপক্ষে ছয় জন। সূত্রের খবর, এদিন গোয়ালিয়রের এই নবগ্রহ মন্দিরে দ্বারোদঘাটনের অনুষ্ঠান ছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত জমায়েত হয়। মন্দিরে শান্তির জল বিতরণ শুরু হলে সেটা নিতে হুড়োহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কিতে অনেকে মাটিতে পড়ে যান। সেই ভিড়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু পুণ্যার্থী।

Sponsored

Sranchi In Article

জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্রের উদ্যোগে দ্বারোদঘাটন অনুষ্ঠান ছাড়াও কলস যাত্রার আয়োজন করা হয়েছিল। পুণ্য জল সংগ্রহ করতে হাজার হাজার পুণ্যার্থী সেখানে উপস্থিত হয়েছিলেন। এদিন বেশি মানুষের ভিড় ছিল মন্দিরে। ভিড়ের মধ্যেই ঘটের জল ছড়িয়ে দেওয়ার সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদপিষ্ট হয়ে আরও ছয় জন গুরুতর আহত হয়েছেন। তিনজনকে গোয়ালিয়রের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও বাকিদের ডাবরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটের জল নেওয়ার জন্য মহিলা ভক্তরা ধাক্কাধাক্কি শুরু করেন আর তার ফলেই ঘটে এই বিপত্তি। কিন্তু প্রশ্ন উঠছে মন্দিরে জনসমাগম হবে এই সম্পর্কে ধারণা থাকলেও কেন যথেষ্ট পরিমান পুলিশ মোতায়েন করা হয়নি। গোটা পরিকল্পনাতে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- সাতসকালে মোবাইল ফেটে বিস্ফোরণের শব্দে হুড়োহুড়ি সিউড়ি হাসপাতালের শিশুবিভাগে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →