- - - -An urgent meeting of AICC General Secretaries, In-charges and PCC Presidents will be held tomorrow, 11 June, 2026 at Indira Bhavan, New Delhi, to discuss current political developments.
INC President Sh. Mallikarjun @kharge ji will preside over this crucial meeting. — K C Venugopal (@kcvenugopalmp) June 10, 2026
কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের
দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে একদিক সোনিয়া-মমতা (Sonia-Mamata meeting) ও আরেকদিন রাহুল-অভিষেক (Rahul-Abhishek meeting) বৈঠকের পরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের নতুন সমীকরণ নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা। এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্বদের বিশেষ গুরুত্ব জাতীয় কংগ্রেস নেতৃত্বের। বৃহস্পতিবার কংগ্রেসের (AICC) সব রাজ্যের শীর্ষ নেতৃত্বদের বৈঠক ডাকা হল দিল্লিতে।
ইতিমধ্যেই রটনা কংগ্রেসে ফিরে গেলে দেশের সহ-সভাপতির পদ দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইন্ডিয়া জোটের (INDIA Bloc) বৈঠকের পরে নতুন করে দুই গুরুত্বপূর্ণ বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে এভাবেই সমন্বয়ের পথে হাঁটার পথ ধরা হতে পারে বলে সূত্রের খবর।
বাংলার প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস আবার জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হলে তার প্রভাব পড়বে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের উপরও। বুধবার রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার জানান, দলের শীর্ষ নেতৃত্ব যেমন বলবে, রাহুল গান্ধী (Rahul Gandhi) যেভাবে পথ নির্দেশ করবেন তেমনই চলবে দলীয় নেতৃত্ব। বুধবার শুভঙ্কর সরকারের বক্তব্যে একসঙ্গে পথ চলার ইঙ্গিতও মিলেছে।
আরও পড়ুন : দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের
এই পরিস্থিতিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠক ডাকার বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। এমনিতেই মধ্যপ্রদেশের রাজ্যসভার আসন থেকে কংগ্রেস প্রার্থী মীনাক্ষি নটরাজনের প্রার্থী পদ বাতিল নিয়ে নতুন করে আন্দোলন তৈরি করতে চাইছে কংগ্রেস। তার মধ্যে তৃণমূলের (TMC) অন্তর্দ্বন্দ্বের পরিস্থিতিতে বাংলার দলকে নিয়ে সিদ্ধান্ত নিয়েও আলোচনার সম্ভাবনা বৃহস্পতিবারের কংগ্রেসের (AICC) বৈঠকে।
Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
পদ না ছাড়লে ইমপিচমেন্টের পথে বিরোধীরা, জ্ঞানেশ কুমারকে চরম হুঁশিয়ারি থারুরের
15h ago

বিরোধীদের বিক্ষোভের মাঝেই আচমকাই পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর
18h ago

কেন্দ্রের উপর চাপ বাড়ানোই লক্ষ্য! চা-চক্রে পরবর্তী আন্দোলনের কৌশল স্থির করলেন বিরোধীরা
18h ago

উস্কানি দেওয়ার অভিযোগে ১০০ অ্যাকাউন্ট বন্ধ! সমাজমাধ্যমে জোর নজরদারি দিল্লি পুলিশের
19h ago

লাদাখ ভারতের ‘অবিচ্ছেদ্য অংশ’: চিনের দাবি উড়িয়ে সাফ জানাল বিদেশ মন্ত্রক
19h ago







