ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল -আমেরিকা যুদ্ধের (Iran vs Israel-US war) জেরে শয়ে শয়ে বিমান বাতিল করতে হয়েছে। আর এবার কোপ পরল ফ্লাইটের টিকিট ভাড়ায়। এবার থেকে জ্বালানির জন্য সারচার্জ নেওয়া শুরু করছে এয়ার ইন্ডিয়া (Air India) ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির কথাও জানানো হয়েছে সংস্থার তরফে।
Sponsored

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১২ মার্চ থেকে সব অন্তর্দেশীয় বিমানের টিকিটের উপর ৩৯৯ টাকা করে সারচার্জ নেওয়া হবে। মোট তিন দফায় এই চার্জ চাপানো হবে। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে যাবার জন্য বিমানে উল্লিখিত টাকা নেওয়া হলেও, পশ্চিম এশিয়ার বিমান গুলির ক্ষেত্রে সারচার্জের পরিমাণ প্রায় ৯০০ টাকা। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমান গুলির জন্য এই চার্জের পরিমাণ ৩,৫০০ টাকা থেকে বেরিয়ে ৫,৫০০ টাকা করা হয়েছে। আফ্রিকা যেতে হলে জ্বালানির জন্য এবার থেকে সারচার্জ দিতে হবে প্রায় ৮ হাজার টাকার বেশি। দ্বিতীয় দফায় আগামী বুধবার অর্থাৎ ১৮ মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করবে এয়ার ইন্ডিয়া। তৃতীয় ধাপে হংকং, জাপান, দক্ষিণ কোরিয়াগামী বিমানে ঠিক কবে থেকে সারচার্জ বৃদ্ধি করা হবে তা এখনও জানা যায়নি। একদিকে যুদ্ধের কারণে ইরান হরমুজ বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া এ জলপথে আমদানি রফতানিতে বড় প্রভাব পড়েছে। এবার আকাশপথেও জ্বালানির ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের অর্থনৈতিক সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

আলোচনা নয়, শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই; বিরোধী বিক্ষোভে উত্তাল সংসদ
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
1h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

ED মামলায় স্বস্তি পেতেই দেশে ফিরছেন 'পলাতক' ললিত!
2h ago

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
20h ago




