Site Logo

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

EBBS Desk·
কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India new Fitness Policy for Cabin crew)। যেখানে ওজন বাড়লে মানে একটু স্বাস্থ্যবান হলেই কেবিন ক্রু-দের (Cabin crew) বেতনে কোপ পড়বে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। এমনকি নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন হলে সেটাকে শারীরিকভাবে 'আনফিট' বলে ধরে নেওয়া হবে এবং সেইসব কেবিন ক্রুদের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে! এয়ার ইন্ডিয়ার নয়া সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

Sponsored

Sranchi In Article

বিমান সংস্থাটির তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পেশাদারিত্বকে সর্বাধিক গুরুত্ব দিতেই এমন নীতি গ্রহণ করা হয়েছে। আসলে কেবিন ক্রু-রাই সংস্থার প্রকৃত ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই তাঁদের সব সময় ফিট, সচল এবং দায়িত্ব পালনে সক্ষম থাকা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে ইয়ার ইন্ডিয়া। হু-র (World Health Organization) বিএমআই মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে। যাঁদের BMI ৩০-এর বেশি, তাঁদের ওজন কমানোর জন্য একমাস সময় দেওয়া হবে। এর মধ্যে সচেতন না হলে শুধু যে মাইনে কাটা বা ডিউটি থেকে সরানো হবে তাই নয়, প্রয়োজনে কড়া প্রশাসনিক পদক্ষেপও করা হতে পারে। এমনকি চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে সংশ্লিষ্ট কর্মীদের। পাশাপাশি কেবিন ক্রু-দের জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতাও পরীক্ষা করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →