অকালি দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর হামলা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নান্দেড়ে মাতাসাহিব গুরুদ্বারের বাইরে কৃপাণ নিয়ে কক নিহাং শিখের আক্রমণে আক্রান্ত হন সুখবীর সিং। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত হন সুখবীর। ঘটনার পর বাদলের বাঁ হাত ঢেকে হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। এই হামলার ঘটনায় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম জসপল সিং।
যদিও এই প্রথমবার নয়। এর আগে ২০২৪ সালেও অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে বাদলের উপরে হামলার ঘটনা ঘটে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নান্দড় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাটি নিয়ে কথা বলেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে। কী কারণে এই হামলা, সেই কারণে তদন্ত শুরু করেছে পুলিশ।
















