উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা। আগামী সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছিল তৃমমূল কংগ্রেস। কিন্তু বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সময়ের অভাবে আপাতত এই বৈঠক সম্ভব নয়।
Sponsored

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৃণমূলের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছিল। সূত্রের খবর, গত ৯ মার্চ রাষ্ট্রপতির সময় চেয়ে চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনসহ ১২ থেকে ১৫ জন সাংসদ ও মন্ত্রীর ওই প্রতিনিধি দলে থাকার কথা ছিল। লক্ষ্য ছিল, গত ১৫ বছরে বাংলার আদিবাসী ও অনগ্রসর শ্রেণির উন্নয়নে রাজ্য সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া। সেই প্রতিনিধি দলে থাকার কথা তৃণমূল সাংসদ এবং মন্ত্রীদের। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
তিন দশকের বাম অপশাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই জনজাতি উন্নয়নকে ‘পাখির চোখ’ করেছেন। তাঁরই নির্দেশে আজ বাংলার প্রান্তিক মানুষ উন্নয়নের মূল স্রোতে সামিল হতে পেরেছেন। এত উন্নয়ন সত্ত্বেও সম্প্রতি বাংলা সফরে এসে রাষ্ট্রপতি যেভাবে রাজ্য সরকারের সমালোচনা করেছেন, তাকে নজিরবিহীন বলে মনে করছে শাসকদল। তৃণমূলের স্পষ্ট তোপ, “দেশের প্রথম নাগরিক হওয়া সত্ত্বেও কেন তিনি বিজেপির মুখপাত্রর মতো আচরণ করছেন? কেন তিনি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ নিয়ে একটি শব্দও খরচ করলেন না?”
আরও পড়ুন- বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

আলোচনা নয়, শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই; বিরোধী বিক্ষোভে উত্তাল সংসদ
2h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
2h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
2h ago

ED মামলায় স্বস্তি পেতেই দেশে ফিরছেন 'পলাতক' ললিত!
4h ago

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
21h ago




